Samantha Ruth Prabhu: ‘একদিন কর্মফল ভুগতেই হবে’, ঘরভাঙায় সামান্থাকে দুষলেন শ্যামলী দে!

Samantha Ruth Prabhu: ‘একদিন কর্মফল ভুগতেই হবে’, ঘরভাঙায় সামান্থাকে দুষলেন শ্যামলী দে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে যে ফ্যামিলি ম্যান সিরিজের (Family Man) পরিচালক রাজ নিদিমোরুর (Raj Nidimoru) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)! ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর শোভিতা ধুলিপালাকে বিয়ে করে সংসার করছেন নাগা। সেই সময় সামান্থার পাশে দাঁড়ান রাজ। এই পরিস্থিতিতে সামান্থাও সম্পর্কে জড়াক, তা বারবার চেয়েছেন তাঁর অনুগামীরা। এরপরেই রাজকে নিয়ে ছড়ায় গুঞ্জন। এরই মাঝে রাজের প্রাক্তন স্ত্রীর পোস্ট ঘিরে নয়া জল্পনা।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় রাজের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করতেই গুঞ্জন আরও বেড়েছে। পরিচালক রাজ নিদিমোরুর কাঁধে মাথা রেখে একটি ছবি দিতেই সামান্থার অনুরাগীরা প্রায় রাজ-সামান্থার সম্পর্কে সিলমোহর দিয়েই দিয়েছেন। সামান্থা বা রাজ কেউই এখনও কোনও মন্তব্য করেননি। এরমধ্যে চর্চায় উঠে এসেছেন রাজের বাঙালি স্ত্রী শ্যামলী দে।

কিছুদিন আগেই শ্যামলী স্যোশাল মিডিয়ায় পোস্টে লেখেন, যাঁরা আমাকে নিয়ে ভাবেন, আমাকে দেখেন, আমাকে নিয়ে কথা বলেন, আমার বিষয়ে পড়েন ও লেখেন তাঁদের সকলকে আমার ভালবাসা ও শুভকামনা। এবার ফের একটি পোস্ট করেন তিনি। শ্যামলীর সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরিগুলি বেশ ইঙ্গিতপূর্ণ ও দার্শনিক ভঙ্গির। শ্য়ামলী লেখেন, “Time exposes, Karma corrects, The Universe Humbles”. যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, সময় সত্যিটা সামনে আনে, কর্ম সংশোধন করে, ব্রহ্মাণ্ড আপনাকে নম্র হতে শেখায়। এই বার্তাটি দেখে সকলের অনুমান যে এ যেন কাউকে লক্ষ্য করে বলা। যেখানে তিনি বলতে চেয়েছেন, অহংকার, অন্যায় বা মিথ্যাচার একসময়ে ধরা পড়বেই।

কিছুদিন আগেই তিনি লিখেছিলেন, “Create good karma. Help people and treat people fairly.” অর্থাত্‍ ভালো কর্ম করো। মানুষকে সাহায্য করো এবং ভালো ব্যবহার করো। এটা ছিল একধরনের নৈতিক শিক্ষা বা পরামর্শমূলক বার্তা, যা ইতিবাচক কর্মফল এবং সততার গুরুত্ব তুলে ধরে।

প্রসঙ্গত, বাঙালি পরিবারের মেয়ে শ্যামলী দে। ২০১৫ সালে রাজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। ২০২২-এ তাঁদের বিচ্ছেদ হয় তাঁদের। মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন শ্যামলী। বিশাল ভরদ্বাজ ও রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়াও ‘ওমকারা’, ‘রং দে বসন্তী’র মতো ছবিতে সৃজনশীল উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। অন্যদিকে, রাজ নিদিমোরুর সঙ্গে বেশ কিছু কাজ করেছেন সামান্থা। তাই শ্যামলীর সঙ্গেও সামান্থার পরিচয় রয়েছে কি না, সেই প্রশ্নও উঠছে।

FAQs: 

প্র: পরিচালক রাজ নিদিমোরু কি বিবাহিত? 

উ: ফ্যামিলি ম্যান ওয়েবসিরিজের নির্মাতা জুটি রাজ ও ডিকে-র,  রাজ নিদিমোরু ২০১৫ সালে শ্যামলী দে-কে বিয়ে করেন ।

প্র: সামান্থা রুথ প্রভু কি প্রেম করছেন? 

উ: রাজ নিদিমোরুর সঙ্গে ছবি শেয়ার করে সামান্থা রুথ প্রভু তাঁর প্রেম নিশ্চিত করেছেন বলে মনে করা হচ্ছে । সামান্থাকে আগের মতো হাসিখুশি লাগছে। 

(Feed Source: zeenews.com)