Fridge Hacks: আমরা ফ্রিজে অনেক জিনিস রাখি, কিন্তু আপনি কি কখনও ফ্রিজে মাটি রেখেছেন? এটা একটা বিশাল সুবিধা। একজন গৃহবধূর ফ্রিজে মাটি রাখার ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
নয়াদিল্লি: আমরা ফ্রিজে অনেক জিনিস রাখি, কিন্তু আপনি কি কখনও ফ্রিজে মাটি রেখেছেন? এটা একটা বিশাল সুবিধা। একজন গৃহবধূর ফ্রিজে মাটি রাখার ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। মাটি ফ্রিজে বা ফ্রিজারে রাখার সঙ্গে সঙ্গেই অদ্ভুত লাগবে। সাধারণত বাইরে থেকে ঘরে মাটি এলেও আমরা মনে করি ঘর নোংরা হয়ে গিয়েছে। আবার আপনিই ভাবছেন মাটি কেন ফ্রিজে রাখা উচিত? এতে কী লাভ? ভিডিওতে রয়েছে সব প্রশ্নের উত্তর।
যদি এই কাজ করতেই হয়, তাহলে প্রথমেই একটি প্লাস্টিকের বাক্স নিন। তাতে রাখুন কয়েক টুকরো আদা কুচি। এবারে সেই আদার টুকরোগুলিতে মাটি লাগিয়ে ঢাকনা লাগিয়ে দিন। এবারে বাক্সটি ফ্রিজে রাখুন। এখন আপনি ভাবতে পারেন এর উপকারিতা কী।
আদা অনেক বাড়িতে ব্যবহার করা হয়। খাবারেও আদা ব্যবহার করা হয়। তাই অনেকেই প্রচুর আদা বাজার থেকে কিনে বাড়িতে স্টোর করে রাখেন। তবে ভাল্ভাবে স্টোর করলেও আদা অনেকসময়ই পচে যেতে পারে। কিন্তু মহিলার দাবি এই পদ্ধতি মেনে চললে অনেকদিন পর্যন্ত আদা ভাল থাকবে।
ভিডিওটি প্রিয়া ট্রেন্ডস ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে। আপনি এই সমাধানটি ব্যবহার করে দেখতে পারেন। (দ্রষ্টব্য: এই নিবন্ধের তথ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর উপর ভিত্তি করে; নিউজ ১৮ বাংলার সঙ্গে কোনও সম্পর্ক নেই।)
(Feed Source: news18.com)