India-Canada: বদলাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কে সমীকরণ? জি ৭ সম্মেলনে মোদীকে আমন্ত্রণ কানাডার প্রধানমন্ত্রী…

India-Canada: বদলাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কে সমীকরণ? জি ৭ সম্মেলনে মোদীকে আমন্ত্রণ কানাডার প্রধানমন্ত্রী…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কানাডায় রাজনৈতিক পালাবদল। ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণও কি পালটাচ্ছে? কানাডায়  জি-৭ সামিটে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন সেদেশের নয়া প্রধানমন্ত্রী মার্ক কার্নির। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন মোদী নিজেই। বস্তুত, তিনি যে বৈঠকে যোগ দেবেন সেকথা কানাডার প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন তিনি।

তখন প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডো। কানাডার খালিস্থানি আন্দোলনকে কেন্দ্র করে ভারতের সম্পর্ক একেবারেই তলানি পৌঁছে যায়। খলিস্তানি জঙ্গি সুরেন্দ্র সিং নিজ্জর খুনে ভারতের গোয়েন্দা সংস্থা র’য়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন ট্রুডো। যে অভিযোগ অস্বীকার করে ভারত। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছয় যে, দুই দেশ থেকে কুটনীতিকদের প্রত্য়াহার করে ভারত  ও কানাডা। শেষপর্যন্ত অবশ্য আভ্যন্তরীন রাজনীতির কারণে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য় হন ট্রুডো।

এদিকে কানাডায় প্রধানমন্ত্রী পদে বসেই ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা দেন মার্ক কার্নির। আজ, শুক্রবার মোদী এক্স হ্য়ান্ডেল লিখেছেন, ‘কানাডার প্রধানমন্ত্রী  মার্ক কার্নির ফোন  পেয়ে খুবই খুশি হলাম। সম্প্রতি নির্বাচনে জয়ের জন্য তাঁকে অভিনন্দন ও চলতি মাসে কানানাস্কিসে অনুষ্ঠিত হতে চলা জি ৭ সামিটে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছি’।

জি-৭ গোষ্ঠীর সদস্য ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, জাপান, আমেরিকা ও কানাডা। তবে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বের কারণে প্রতিবছর ভারতকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এবারও ভারতকে আমন্ত্রণ জানানো হবে? জল্পনা চলছিল। সেই জল্পনায় ইতি টানলেন খোদ কানাডার প্রধানমন্ত্রীই।

(Feed Source: zeenews.com)