Tannishtha Chatterjee stage 4 breast cancer: প্রায় লাস্ট স্টেজ ব্রেস্ট ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরের অন্যত্রও! দিন কি শেষ হয়ে এল বলিউডের বং-কন্যার?

Tannishtha Chatterjee stage 4 breast cancer: প্রায় লাস্ট স্টেজ ব্রেস্ট ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরের অন্যত্রও! দিন কি শেষ হয়ে এল বলিউডের বং-কন্যার?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের যেন নজর লেগেছে। একের পর এক তারকার শরীরে মারণ রোগ থাবা বসাচ্ছে। এবার বানিজ্য নগরীর এক বাঙালি অভিনেত্রী আক্রান্ত লাস্ট স্টেজ ক্যানসারে। অভিনেত্রী মেটাস্ট্যাটিক স্টেজ ফোর ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় (Tannishtha Chatterjee)। কিছুদিন আগে তাঁর বাবা মারা গিয়েছেন এই রোগে। নিজেকে তখনও শক্ত রেখেছিলেন তন্নিষ্ঠা। কিন্তু এবারে আর পারলেন না। খবরটা পেয়েই একেবারে ভেঙে পড়েছেন তিনি।

এক মাস আগেই নিজের রোগের কথা জানতে পেরেছেন তন্নিষ্ঠা। একটা ছবির পরিচালনা করছেন তিনি, এসবের মাঝেই খারাপ খবরটা জানতে পারেন তিনি। তারপরেই অভিনেত্রী জানান, শক্ত থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন তিনি। যদিও এই বাধা কাটিয়ে ওঠার বিষয়ে ইতিবাচক তন্নিষ্ঠা। তবুও অবিচ্ছিন্নভাবে লড়াই চালিয়ে যাওয়ার চিন্তাভাবনা তাকে শেষ করে দিয়েছে।

এক জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে তন্নিষ্ঠা বলেন, ‘গত বছর আমি আমার বাবাকে ক্যানসারে হারিয়েছি। কিন্তু আমার শোক পালন করার একটুও সময় ছিল না কারণ আমি জানতাম মায়ের দায়িত্ব নিতে হবে এবং আমার ৯ বছরের মেয়েটার দায়িত্ব আমাকে নিতে হবে। ওদের জন্য আমাকে শক্ত থাকতে হয়েছিল। পাঁচদিনের মাথায় শ্য়ুটিংয়ে ফিরেছিলাম। জানি না কীকরে সামলেছি। সারাক্ষণ বাবা পছন্দের গান শুনতাম। একটা ঘোরের মধ্যে চলতাম।’

সিঙ্গল মাদার অভিনেত্রীর চিন্তা ছিল মেয়েকে নিয়ে। তিনি বলেন, ‘আমার মেয়ে মনে করে আমি একজন সুপারওম্যান। আমি চাই ও সারা জীবন সেটাই মনে করুক। কিছু মানুষ বিশ্বাস করে যে বাচ্চাদের সবকিছু বলা উচিত। কিন্তু আমি আমার মেয়েটাকে রক্ষা করতে চেয়েছিলাম। বাবা মা হিসেবে সেটাই আমাদের কর্তব্য। বড় হলে সবাইকে লড়তেই হবে। তাই চাই না ওর শৈশব নষ্ট হয়ে যাক।’

তাই বোনের কাছে মেয়েকে পাঠিয়ে দিয়েছেন তিনি। তবে এই কঠিন মুহুর্তে পাশে পেয়েছেন বন্ধুদের। ছায়াসঙ্গীর মতো থাকছেন শাবানা আজমি, বিদ্যা বালান, দিব্যা দত্ত, কঙ্কনা সেনশর্মা, উর্মিলা মাতন্ডকর, দিয়া মির্জারা। তবে নিজের কখনও কিছু হবে না মনে অভিনেত্রী জানাচ্ছেন, শরীরকে কখনও অবহেলা না করাই ভালো। বলছেন, ‘কোনওদিন কোনও শারীরিক সমস্যা ছিল না। সেটাই মাথা ঘুরিয়ে দিয়েছিল আমার।’

(Feed Source: zeenews.com)