Plance Accident Casualties: এয়ার ইন্ডিয়া ফ্লাইটে ছিলেন ২৪২ জন, কিন্তু মৃতের সংখ্যা পৌঁচেছে ২৬৫-তে! বিমান দুর্ঘটনা নিয়ে এল নতুন আপডেট…

Plance Accident Casualties: এয়ার ইন্ডিয়া ফ্লাইটে ছিলেন ২৪২ জন, কিন্তু মৃতের সংখ্যা পৌঁচেছে ২৬৫-তে! বিমান দুর্ঘটনা নিয়ে এল নতুন আপডেট…

Plance Accident Casualties: আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৫। বিমানটি টেক অফের কিছু মিনিট পর ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দা ও হাসপাতালের কর্মীরাও প্রাণ হারিয়েছেন…

এয়ার ইন্ডিয়া ফ্লাইটে ছিলেন ২৪২ জন, কিন্তু মৃতের সংখ্যা পৌঁচেছে ২৬৫-তে! বিমান দুর্ঘটনা নিয়ে এল নতুন আপডেট…

আহমেদাবাদ: আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়া বিমানের দুর্ঘটনার ঘটনায় মৃতের নতুন পরিসংখ্যান সামনে এসেছে। আহমেদাবাদ পুলিশের মতে, এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৬৫ জনের মৃত্যু হয়েছে। বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে। বাকি মৃতরা আহমেদাবাদের মেঘাণীনগর এলাকায় অবস্থিত বি. জে. মেডিকেল কলেজ ও সিভিল হাসপাতাল কমপ্লেক্সে কর্মরত বা বসবাসরত ব্যক্তি বলে জানা গেছে।