
এই মুহূর্তে কয়েক হাজার ট্রলার উপকূলে দাঁড়িয়ে রয়েছে। আর মাত্র একদিন বাদেই ইলিশের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি দেবে ।মৎস্যবন্দরে চরম ব্যস্ততা।
ট্রলার
দক্ষিণ ২৪ পরগনা: রূপালি শস্যের টানে মাঝ সমুদ্রে পাড়ি! নতুন সাজে সেজেছে ট্রলার, করা হয়েছে পুজো। সমুদ্রে যেতে এবার প্রস্তুত মৎস্যজীবী। ইতিমধ্যে সমস্ত রকমের প্রস্তুতি প্রায় শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে কয়েক হাজার ট্রলার উপকূলে দাঁড়িয়ে রয়েছে। আর মাত্র একদিন বাদেই ইলিশের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি দিতে চলেছে ট্রলারগুলি।মৎস্যবন্দরে চরম ব্যস্ততা।
ট্রলারে ডিজেল ভরা হচ্ছে। বরফ মজুত হচ্ছে। মাছ ধরার জাল পরিপাটি করে গুছিয়ে রেখে দেওয়া চলছে ট্রলারের পাটাতনে। শনিবার গভীর রাতে ইলিশ ধরতে গভীর সমুদ্রে রওনা দেবে তারা। ১৫ এপ্রিল থেকে ১৪ জুন মাছের প্রজনন কাল। ফলে এই দু’মাস নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা থাকে।
গত তিন বছর ধরে নদী ও সমুদ্রে সেভাবে ইলিশের দেখা মেলেনি। আবহাওয়া অনুকূল না থাকায় এই সমস্যা। এ বছর আগেই বৃষ্টি এসেছে, সেজন্য ইলিশ মেলার সম্ভাবনাও তৈরি হয়েছে।এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার জানান, এবছর বর্ষা আগে নেমেছে। তার উপর বাংলাদেশ ও ভারতে একই সময়ে নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেজন্য আশা করা যাচ্ছে এবার পর্যাপ্ত পরিমাণ ইলিশ মিলবে।
নবাব মল্লিক
(Feed Source: news18.com)
