COVID-19 New Variant India: ভারতে ফের করোনার নতুন ভ্যারিয়েন্টের দাপট, ২৪ ঘণ্টায় ২৬৯ সংক্রমিত, কেরালা ও মহারাষ্ট্রে মৃত্যুর মিছিল…

COVID-19 New Variant India: ভারতে ফের করোনার নতুন ভ্যারিয়েন্টের দাপট, ২৪ ঘণ্টায় ২৬৯ সংক্রমিত, কেরালা ও মহারাষ্ট্রে মৃত্যুর মিছিল…

COVID-19 New Variant India: COVID-19 New Variant India: ভারতে ফের ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। গত ২৪ ঘণ্টায় ২৬৯ জন আক্রান্ত হয়েছেন এবং সক্রিয় কেস বেড়ে দাঁড়িয়েছে ৭৪০০-তে। মহারাষ্ট্র ও কেরালায় মৃত্যু হয়েছে বেশি, যার অধিকাংশই ৫০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক…

ভারতে ফের করোনার নতুন ভ্যারিয়েন্টের দাপট, ২৪ ঘণ্টায় ২৬৯ সংক্রমিত, কেরালা ও মহারাষ্ট্রে মৃত্যুর মিছিল…

নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাস আবারও নতুন ভ্যারিয়েন্টের মাধ্যমে ফিরে এসেছে। দেশে সংক্রমণের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। সম্প্রতি করোনার নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেখানে শুক্রবার নতুন সংক্রমণের সংখ্যায় সামান্য কমতি দেখা গিয়েছিল, সেখানে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ২৬৯টি নতুন কেস সামনে এসেছে। একদিনে এত বেশি সংক্রমণ রিপোর্ট হওয়ায় উদ্বেগ বেড়েছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সারা দেশে করোনা ভাইরাসের অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে ৭৪০০-তে পৌঁছেছে।