Israel Attacks Iran: ইরানের আকাশ এখন তাদের দখলে, বড় দাবি ইজরায়েলের! প্রতিরোধহীন তেহরান, পরমাণু কেন্দ্রেও হামলা

Israel Attacks Iran: ইরানের আকাশ এখন তাদের দখলে, বড় দাবি ইজরায়েলের! প্রতিরোধহীন তেহরান, পরমাণু কেন্দ্রেও হামলা

জরায়েলের সেনার ওই মুখপাত্রের দাবি, ইরানের কমবেশি চল্লিশটি জায়গায় হামলা চালানো হয়েছে৷ এর মধ্যে সামরিক ঘাঁটি যেমন রয়েছে, তেমনই পরমাণু কেন্দ্রও রয়েছে৷

ইজরায়েল ইরান সংঘাত চরমে৷ ছবি- রয়টার্স

ইরানের আকাশ এই মুহূর্তে তাদের দখলে৷ শনিবার এমনই দাবি করল ইজরায়েলের সেনাবাহিনী৷ ইজরায়েলের দাবি, শনিবার রাতে ইরানের পশ্চিম অংশ থেকে শুরু করে তেহরান পর্যন্ত ইরানের আকাশে দাপিয়ে বেড়িয়েছে তাদের ৭০টি যুদ্ধবিমান৷ আকাশপথে বেনজির হামলায়, ইরানের সামরিক পরিকাঠামো থেকে শুরু করে পরমাণু কেন্দ্রেও ইজরায়েল গুড়িয়ে দিয়েছে বলে খবর৷