Colombia Jail: কলম্বিয়ার কারাগারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ কমপক্ষে ৫১

Colombia Jail: কলম্বিয়ার কারাগারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ কমপক্ষে ৫১

নিজস্ব প্রতিবেদন: কলম্বিয়ার এক জেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারালেন ৫১ কয়েদি। গুরুতর আহত হয়েছেন বহু বন্দি। কলম্বিয়ার মতো দেশে এরকম ঘটনা আগে ঘটলেও দক্ষিণপশ্চিম অঞ্চলের তুলুয়া শহরের ওই কারাগারের ওই ঘটনায় দেশে প্রবল হইচই শুরু হয়েছে।

দেশের কারা দফতরের ডিরেক্টর টিটো ক্যাস্টেলিওনেস জানিয়েছে, মৃতদের মধ্যে সবাই যে বন্দি তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। কারাবন্দিদের মধ্যে মারামারির এক পরিস্থিতির মধ্যেই জেলে আগুনের খবর পাওয়া য়ায়। জেলবন্দিরা তাদের কম্বলে আগুন ধরিয়ে দেয়। সেই আগুন থেকেই এতবড় কাণ্ড।

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে। ঘটনার তদন্তের আদেশ দেওয়ার পাশাপাশি নিহতদের পরিবারবর্গকে তিনি সমবেদনা জানিয়েছেন।

(Source: zeenews.com)