Ceiling Fan-Summer Tips: বনবন করে ঘুরবে পাখা! মাত্র ৭০ টাকা খরচ করলেই ফ্যান থেকেই এসির মতো ঠান্ডা হাওয়া বইবে! জানুন সিক্রেট

Ceiling Fan-Summer Tips: বনবন করে ঘুরবে পাখা! মাত্র ৭০ টাকা খরচ করলেই ফ্যান থেকেই এসির মতো ঠান্ডা হাওয়া বইবে! জানুন সিক্রেট

Ceiling Fan-Summer Tips: গরমে সিলিং ফ্যানেই ঠান্ডা হবে ঘর! খরচ মাত্র ৭০ টাকা! দরকার হবে না এসির! জেনে নিন এই বিশেষ সিক্রেট টিপস

গ্রীষ্মকালে একটু স্বস্তি পাওয়ার জন্য আমরা সিলিং ফ্যানের তলায় বসে জিরিয়ে নিই। তবে এই সময়টায় সিলিং ফ্যানের হাওয়াও যেন গায়ে লাগে না। আর ফ্যান অফ হলে তো কথাই নেই। দরদর করে ঘাম হতে শুরু করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেকেরই এসি কিংবা কুলার কেনারও সামর্থ্য থাকে না। ফলে ঘরের একরত্তি সিলিং ফ্যানই হয় ভরসা।

তবে বহু সময় দেখা যায়, পাখার গতি কমে গিয়েছে। আর ফ্যানের গতি কমলে ঘর সঠিক ভাবে ঠান্ডা হতে পারে না। গরমে অবস্থা আরও খারাপ হতে শুরু করে। এমনটা হলে অনেকেই ভেবে নেন যে, তাঁদের ফ্যান খারাপ হয়ে গিয়েছে। যার জন্য প্রচুর খরচ হতে চলেছে। কিন্তু বিষয়টা আদতে তেমন নয়। কিছু ছোটখাটো কারণেই ফ্যানের গতি কমে যেতে পারে। সেই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।

Capacitor-এর ত্রুটি: ক্যাপাসিটর সিলিং ফ্যানের মোটরকে সঠিক শক্তি প্রদানের জন্য কাজ করে। ক্যাপাসিটরে ত্রুটি থাকলে তা সিলিং ফ্যানের প্রায় ৯০%-এরও বেশি সমস্যার সৃষ্টি করতে পারে। ক্যাপাসিটর খারাপ হয়ে গেলে তা মোটরে বিদ্যুৎ পরিবহণ করতে পারে না, যার কারণে পাখার গতি খুব ধীর হতে শুরু করে।

তাই ফ্যান যাতে জোরে ঘুরতে পারে, তার জন্য ক্যাপাসিটর পরিবর্তন করা যেতে পারে। একটি ভাল ক্যাপাসিটর বাজারে ৭০-৮০ টাকা দরে পাওয়া যায়। যদি ফ্যানের ক্যাপাসিটর পরিবর্তন করা হয়, তবে তা ফ্যানের গতি দ্বিগুণ করে দিতে পারে।

ব্লেড: ফ্যানের ব্লেডের মিসঅ্যালাইনমেন্টের কারণে ফ্যানের গতিতে সমস্যা হতে থাকে। আসলে ফ্যানের ব্লেড বাঁকানো বা আঁকাবাঁকা থাকলে পাখা ঠিকমতো হাওয়া দিতে পারবে না।

বিয়ারিং: সাধারণত সময়ের সঙ্গে সিলিং ফ্যানের বল বিয়ারিংয়ের ভিতরে ময়লা, ধুলোবালি জমা হতে থাকে। সেই কারণে অনেক সময় সিলিং ফ্যানের গতি কমে যায় এবং বিয়ারিং সচল করাও কঠিন হয়ে পড়ে।

এছাড়াও যদি ফ্যানের গতি কমতে শুরু করে বা ফ্যান জ্যাম হয়ে যায়, তাহলে সময়ে সময়ে এতে তেল দেওয়া যেতে পারে।

(Feed Source: news18.com)