যমজ সন্তানের বাবা হলেন ভারতীয় ক্রিকেটার, শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দম্পতি

যমজ সন্তানের বাবা হলেন ভারতীয় ক্রিকেটার, শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দম্পতি

Indian Cricketer Became Father Of Twin Sons: আইপিএলের পরই সুখবর। বাবা হলেন ভারতীয় ক্রিকেটার। ঘর আলো করে এল একসঙ্গে যমজ সন্তান। শুভেচ্ছা জোয়ারে ভাসছেন দম্পতি।

আইপিএলের পরই সুখবর। বাবা হলেন ভারতীয় ক্রিকেটার তথা কেকেআরের প্রাক্তন অধিনায়ক নীতিশ রানা। ভারতীয় ক্রিকেটার নীতিশ রানা ও তাঁর স্ত্রী শাচী মারওহার জীবনে এসেছে একসঙ্গে জোড়া সুখবর। এই দম্পতি সম্প্রতি যমজ পুত্র সন্তানের বাবা-মা পেয়েছেন। নীতিশ রানা নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি ভাগ করে নিয়েছেন তাঁর ভক্ত ও শুভানুধ্যায়ীদের সঙ্গে।