New Covid Variant Nimbus: গলায় কাচের টুকরো বিঁধছে? সর্দি, বমি-বমি ভাব? কোভিডের নতুন স্ট্রেনে আক্রান্ত হননি তো? ভয়ংকর…

New Covid Variant Nimbus: গলায় কাচের টুকরো বিঁধছে? সর্দি, বমি-বমি ভাব? কোভিডের নতুন স্ট্রেনে আক্রান্ত হননি তো? ভয়ংকর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘হু’ (World Health Organisation/WHO) খুব নিবিড় ভাবে সারা বিশ্বের কোভিড-পরিস্তিতি (global Covid-19 cases) পর্যবেক্ষণ করে চলেছে। এবার তারাই সাবধান করল কোভিডের সম্পূর্ণ নতুন এক স্ট্রেন নিয়ে (New Covid variant), যার নাম নিম্বাস (Nimbus)। পোশাকি নাম এনবি এন.ওয়ান.এইট.ওয়ান (NB.1.8.1)। যা অবশ্য জানুয়ারিতেই লক্ষ্য করা গিয়েছিল। এটি ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট (sub-variant of Omicron)। এটিই এখন সারা বিশ্বে চোখ রাঙাচ্ছে।

বিশ্বের কোথায় কোথায় দেখা গিয়েছে নিম্বাসের সংক্রমণ?

আমেরিকার ১৩টি স্টেটে করোনা সংক্রমণ দেখা গিয়েছে। আক্রান্ত আমেরিকার নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি। আক্রান্ত ব্রিটেন। ব্রিটেনে হাসপাতালে ভর্তির হার ১০ শতাংশ বেড়েছে। একই ছবি এশিয়াতেও। চিন ভারত সিঙ্গাপুর, থাইল্যান্ডে নিম্বাসের সংক্রণ দেখা গিয়েছে। এসব জায়গায় কোভিড-লিংকড অসুস্থতা ও মৃত্যুর হার বেড়েছে।  তবে এই ছবি নিম্বাস সংক্রমণের জেরেই দেখা গিয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

কী কী লক্ষণ?

কাশি, জ্বর, ক্লান্তি, পেশিতে ব্যথা, শ্বাসরোধকারী অবস্থা, মাথাব্যথা, বমি-বমি ভাব, স্বাদ-গন্ধ না-পাওয়া। এবং ‘রেজর ব্লেড থ্রোট’!

কী এই ‘রেজর ব্লেড থ্রোট’?

নিম্বাসে আক্রান্ত হলে গলায় ভয়ংকর ব্যথা হয়। কোভিড-১৯-য়ে আক্রান্ত হলে যেমন হত, তেমনই, বা তার চেয়ে বেশি। যেন মনে হয়, গলায় কাচের টুকরো বিঁধছে। সোশ্যাল মিডিয়ায় এই রেজর ব্লেড থ্রোট শব্দটি জনপ্রিয় হয়েছে।

কতটা ক্ষতিকর?

নিম্বাস একটি ফাস্ট স্প্রেডিং স্ট্রেন বলে ইতিমধ্য়েই চিহ্নিত। তবে দ্রুত ছড়ালেও এটি ‘ডেডলিয়ার’ নয় বলেই মনে করা হচ্ছে। এর দ্বারা সংক্রমিত হলে খুব ধরনের কিছু ঘটে না। সেই হিসেবে এটিকে মাইল্ড ভেরিয়েন্ট বলে। মৃত্যুর খবর এখনও নেই।

কী করতে হবে?

যাদের ইতিমধ্যেই সর্দিকাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, বা তাঁরা অন্য রোগে ভুগছেন তাঁদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে ভাইরাস কম ছড়ায়।

(Feed Source: zeenews.com)