
গোবিন্দা ও সুনীতা আহুজার বিয়ে ভাঙা নিয়ে চর্চা চলছে বিগত কয়েকমাস ধরেই। যদিও দুজনে ক্রমাগত তা অস্বীকার করে গিয়েছেন। তবে এবার ফের উসকে উঠল জল্পনা। কারণ, দেখা গেল আচমকাই ইনস্টাগ্রাম থেকে আহুজা পদবি মুছে ফেলেছেন। আর তা দেখেই নেটপাড়ার ধারণা, বুঝি বা সত্যিই হয়ে গেল ডিভোর্স।
তবে এখন সুনীতা চর্চা বাড়তেই এই বিষয়ে তাঁর ব্যাখ্যা দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সুনীতা বলেন, ‘আমি আহুজা পদবি মুছে ফেলেছি এবং আমার নামের সঙ্গে অতিরিক্ত এস যোগ করেছি। আর নিউরোলজির কারণে আমি এই পরিবর্তনটি করেছি। আমি নাম এবং খ্যাতি চাই।’
এতে কি আদৌ কোনো উপকার পেয়েছেন সুনীতা? জানতে চাওয়া হলে জবাব আসে, ‘হ্যাঁ, দেখুন গত কয়েক মাস ধরে আমি কতটা ভাইরাল হয়েছি। সর্বক্ষণ ইন্টারনেটে আমিই।’
পদবি মুছে ফেলা প্রসঙ্গে সুনীতা আরও বলেন, ‘আমি আহুজা এবং এটি কখনোই পরিবর্তন হতে পারে না। এই পদবি তখনই মুছে যাবে, যখন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব।’ বিবাহবিচ্ছেদের গুজব নিয়ে প্রশ্ন করা হলে সুনীতা বলেন, ‘আমরা সুখী পরিবার। আমাদের পক্ষ থেকে কিছু না বললে বাজে কথা বিশ্বাস করবেন না।’
কিছুদিন আগে এক পডকাস্টে গোবিন্দার কেরিয়ার গ্রাফ পড়ে যাওয়া নিয়ে সুনীতা মুখ খুলেছিলেন। বলেন, ‘১৭ বছর ধরে গোবিন্দাকে দেখা যাচ্ছে না কেন? সমস্যা হল তাঁর খারাপ সঙ্গ। তিনি ভুল মানুষদের মাঝে আছেন। আজ তার সঙ্গে আমার ঝগড়া হওয়ার কারণ হল, আমি মিথ্যা বলতে পারি না এবং আমি কারও মন রেখে কখনোই কথা বলতে পারি না।’
(Feed Source: hindustantimes.com)
