‘ও ভীষণ বোকা…’, সুপারস্টার হয়েও গোবিন্দা কেন কাজ পান না? কাকে দায়ী করলেন পহলাজ?

‘ও ভীষণ বোকা…’, সুপারস্টার হয়েও গোবিন্দা কেন কাজ পান না? কাকে দায়ী করলেন পহলাজ?

৯০ দশকের যে অভিনেতারা প্রথম সারিতে ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন গোবিন্দা। শুধু অভিনয়ের দিক থেকে নয়, নাচ বা কমেডি সবদিক দিয়েই গোবিন্দা ছিলেন পটু। কিন্তু তাহলে হঠাৎ কেন সিনেমা জগত থেকে বিদায় নিলেন তিনি? যেখানে সমসাময়িক অভিনেতারা এখনও অভিনয় করছেন সেখানে গোবিন্দা কেন নিজেকে সরিয়ে নিলেন?

গোবিন্দার কেরিয়ার নিয়ে সম্প্রতি কথা বলতে শোনা গেল প্রযোজক তথা সেন্সর বোর্ডের প্রাক্তন প্রধান পহলাজ নিহালানিকে। ভিকি লালয়ানির সঙ্গে একটি সাক্ষাৎকারে গোবিন্দার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি অভিনেতার দুঃসময়ের জন্য তাঁর আশেপাশের উপস্থিত মানুষদের দায়ী করেন।

পহলাজ বলেন, ‘গোবিন্দা একজন অলরাউন্ডার ছিলেন। নিজের কেরিয়ার ভীষণ ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু তিনি সহজে মানুষকে বিশ্বাস করে ফেলতেন আর এটাই সব থেকে বড় দুর্বলতা ছিল তাঁর। তিনি তাঁর জীবনে পণ্ডিত, জ্যোতিষীদের এতটাই গুরুত্ব দিতে শুরু করলেন যে নিজের কেরিয়ারকেই পতনের দিকে ঠেলে দিলেন।’

প্রযোজক বলেন, ‘গোবিন্দা চিরকাল একক স্ক্রিন নায়ক ছিলেন। তিনি এমন ছবিতেই অভিনয় করতে ভালোবাসেন যেখানে একমাত্র তিনিই নায়ক থাকবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদল আনা দরকার ছিল। ‘পার্টনার’ ছবির পর গোবিন্দার বেশ কিছু ছবি মুক্তি পায়নি। ডেভিড ধাওয়ান গোবিন্দার মনে আমার বিরুদ্ধে বিষ ঢালতেন, ওরা মনে করতেন,আমি হয়তো একাই টাকা উপার্জন করছি। কিন্তু সেটা একেবারেই সত্যি কথা ছিল না।’

তবে শুধু প্রযোজক নন, গোবিন্দার আশেপাশে থাকা মানুষদের খারাপ প্রভাব যে অভিনেতার জীবনে পড়েছিল, সে কথা কিন্তু শোনা যায় গোবিন্দার স্ত্রীর মুখেও। সুনিতা স্বামীকে বারবার সাবধান করলেও সেই কথা পাত্তা দিতে নারাজ ছিলেন গোবিন্দা, সময়মতো শুনলে হয়তো আজ তিনিও আজ কোনও না কোনও ছবিতে অভিনয় করতেন।

(Feed Source: hindustantimes.com)