Ahmedabad Plane Crash- সম্প্রতি আহমেদাবাদ থেকে ওড়া ফ্লাইট AI171-এ যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছিল, তা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। এই দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে এক তরুণীও ছিলেন।
কলকাতা-: সম্প্রতি আহমেদাবাদ থেকে ওড়া ফ্লাইট AI171-এ যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছিল, তা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। এই দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে এক তরুণীও ছিলেন। তিনি ছিলেন একজন এয়ার হোস্টেস। তিনি ছিলেন একজন উঠতি শিল্পীর প্রেমিকা।
তাঁর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি চর্চায় এসেছে তাঁর প্রেমিক সাগর, যিনি দুর্ঘটনার কয়েকদিন পর থেকেই ইনস্টাগ্রামে একের পর এক ইমোশনাল পোস্ট ও স্টোরি শেয়ার করতে শুরু করেন। প্রথমদিকে যখন সাগর তাঁর প্রেমিকাকে স্মরণ করে কিছু আবেগঘন গল্প শেয়ার করতেন, তখন মানুষ তাঁর প্রতি সহানুভূতি প্রকাশ করত। সবাই তাঁর কষ্ট বুঝতে চেষ্টা করছিল।
কিন্তু হঠাৎ এমন কাণ্ড ঘটল, যা মানুষকে ভাবতে বাধ্য করল। সাগর ইনস্টাগ্রামে ব্লু টিক কিনে নেন, একের পর এক ইমোশনাল রিল ও স্টোরি পোস্ট করতে থাকেন এবং খুব অল্প সময়েই হাজার হাজার ফলোয়ার বাড়তে থাকে তাঁর পেজে।
এখন অনেকেই প্রশ্ন তুলছেন – “এটা কি সত্যিকারের শোক? না কি শুধুই লাইমলাইটে আসার সুযোগ?” এই প্রশ্ন এখন সামাজিক মাধ্যমে এক বিতর্কের রূপ নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সাগরকে ঘিরে নেতিবাচক মন্তব্যের ঢল এখন। সোশ্যাল মিডিয়ায় সাগরকে নিয়ে একের পর এক নেগেটিভ কমেন্ট আসতে শুরু করেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “ভেবেছিলাম ও সত্যিই মেয়েটাকে ভালবাসে, কিন্তু এখন তো এটা স্রেফ ফেম পাওয়ার চেষ্টা মনে হচ্ছে।”
আরেকজন রসিকতা করে বলেন, “এমন সময়ে সোশ্যাল মিডিয়া কে ব্যবহার করে? আর ব্লু টিক কে কেনে?” তৃতীয় একজন তো সরাসরি সাগরের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে দিলেন, “এতই যদি কষ্ট হয়, তাহলে অ্যাকাউন্ট প্রাইভেট করে দে ভাই, আর ঘরে বসে কাঁদ। সোশ্যাল মিডিয়ায় এসে এসব করছিস কেন?”
অনেকের মতে, যদি সত্যিই মন থেকে শোক থাকে, তাহলে সেটা দেখানোর বিষয় নয়, অনুভব করার বিষয়। অনেকে ব্যাপারটাকে “দুঃখ নয়, ডিজিটাল অভিনয়” বলেও মন্তব্য করেছেন। আরও অনেক নেটিজেন বলেছেন – দুঃখের আড়ালে জনপ্রিয়তা কুড়নো লজ্জাজনক। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “এটা কি পুরোপুরি একটা স্ট্র্যাটেজিক মার্কেটিং মুভ?” একজন ইউজার লেখেন, “কখনও কাঁদছে, কখনও ফলোয়ার গুনছে… এখন বুঝতে পারছি কে কাকে হারিয়েছে আর কে কী পেয়েছে।”
(Feed Source: news18.com)