
সেলিম রেজা, ঢাকা: ইউনূসের বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই তালিকায় মৌসুমী, রেজাউল করিম (বাপ্পারাজ), নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নুসরাত ইয়াসমিন তিশা, শবনম পারভীন ও আহমেদ শরীফের নাম রয়েছে।
সম্প্রতি বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দের তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে উল্লেখিত তারকাদের নাম রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সময়মতো কর না দেওয়ায় এই তারকাদের ব্যাংক হিসাব জব্দ করেছে কর অঞ্চল-১২। এখন কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবের সব ঝামেলা মিটে যাবে।
অভিনেত্রী মৌসুমী এখন আমেরিকায়। বাকিরা বাংলাদেশে থাকলেও এই বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। নুসরাত ফারিয়া ও সাবিলা নূরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি। কর অঞ্চল-১২’র সহকারী কর কমিশনার জনাব কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৫ জনের তালিকায় উপরোল্লেখিত নাম ছাড়াও রয়েছেন অভিনেতা আহমেদ শরীফ, শবনম পারভীন, নুসরাত ইয়াসমিন তিশাও।
(Feed Source: zeenews.com)
