
বর্ষায় অপরূপ সাজে সেজে উঠেছে পুরুলিয়ার এই ড্যাম , কখনও কি গেছেন তারা ড্যামে!
পর্যটকের ঢল তারা ড্যামে
পুরুলিয়া : পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লালমাটির জেলা পুরুলিয়া। এই জেলার অপরূপ রূপ বরাবরই পর্যটকদের মোহিত করে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জেলার রূপ পরিবর্তন হয়। আর এই বর্ষার মরশুমে একেবারে অনন্য সাজে সেজে ওঠে পুরুলিয়ার বিভিন্ন জলাধার ।
পুরুলিয়া শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরেই রয়েছে তারা ড্যাম। বর্ষার দিনে এই ড্যামের সৌন্দর্যের টানে বহু মানুষ ছুটে আসেন। বর্ষায় বাড়তি আকর্ষণ হয়ে ওঠে এই জায়গাটি। শহরের একেবারেই কাছে হওয়ায় বিকেলের দিকে অনেকেই মন ভালকরতে এই জায়গায় চলে যান। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মধুর থাকে যে মানুষের মন ভালকরে দিতে পারে এক নিমেষে।
এ বিষয়ে এই ড্যামে বেড়াতে আসা পর্যটকেরা বলেন , প্রতিবছরই বর্ষার সময়তে আকর্ষণীয় হয়ে ওঠে এই তারা ড্যাম। পরিবারকে নিয়ে সময় কাটাতেআদর্শ এই জায়গা এটা। ভীষণই ভাললাগছে তাদের এই জায়গায় এসে। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যে তাদের মন ভরে যাচ্ছে।
বৃষ্টির কারণে তারা ড্যামের জল ছাড়া হয়েছে। তাতেই যেন আরও আকর্ষণী হয়ে উঠছে এই এই ড্যাম। শুধু পর্যটক নয় স্থানীয় মানুষজনদেরও দেখা যায় ভিড় করতে এই ড্যামে। কচিকাচাদের দেখা যায় ড্যামের জলে পা ভিজিয়ে আনন্দ উপভোগ করতে। অনেকেই আবার মশগুল মাছ ধরতে। বর্ষার দিনে সকলেরই পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠছে এই তারা ড্যাম।
শর্মিষ্ঠা ব্যানার্জি
