SBI PO Notification 2025 Out: স্রেফ স্নাতক হলেই চাকরি SBI-তে! শয়ে-শয়ে পদে কর্মী নিয়োগ, কোথায়-কীভাবে আবেদন করবেন ?

SBI PO Notification 2025 Out: স্রেফ স্নাতক হলেই চাকরি SBI-তে! শয়ে-শয়ে পদে কর্মী নিয়োগ, কোথায়-কীভাবে আবেদন করবেন ?

SBI PO Notification 2025 Out: স্নাতক হলেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে (SBI) মিলবে চাকরি! ৫৪১টি প্রবেশনারি অফিসার (PO) পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করল এসবিআই। আগ্রহীরা ২৪ জুন অর্থাত্‍ আজ, মঙ্গলবার থেকে ১৪ জুলাইয়ের মধ্যে sbi.co.in ওয়েবসাইটে আবেদন করতে পারবেন পিও পদের চাকরিপ্রার্থী হিসাবে। এসবিআই পিও ২০২৫ (SBI PO 2025) পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হতে হলে, প্রার্থীদের ২ এপ্রিল, ১৯৯৫ থেকে ১ এপ্রিল, ২০০৪ এর মধ্যে জন্মগ্রহণ করতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্যও কিছু ছাড় রয়েছে।

এসবিআই পিও পদের শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনোও বিষয়ে স্নাতক হতে হবে। যারা স্নাতকের শেষ বর্ষে বা সেমিস্টারে আছেন তাঁরাও অস্থায়ীভাবে আবেদন করতে পারবেন এই শর্তে যে, সাক্ষাৎকারের জন্য ডাকা হলে, তাঁদের ৩০ সেপ্টেম্বর বা তার আগে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি (আইডিডি) সার্টিফিকেটধারী প্রার্থীদের নিশ্চিত করতে হবে যে, আইডিডি পাসের তারিখ ৩০ সেপ্টেম্বর বা তার আগে। মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্টের মতো যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাও যোগ্য হবেন এই পদে।

এসবিআই পিও পদের নির্বাচন প্রক্রিয়া

এসবিআই পিও পদের জন্য নির্বাচন প্রক্রিয়া তিন ধাপে বিভক্ত – প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ। প্রথম ধাপ বা প্রাথমিক পরীক্ষার পরে বাছাই করা প্রার্থীদের দ্বিতীয় ধাপ বা মূল পরীক্ষার ছাড়পত্র মিলবে। দ্বিতীয় ধাপের পরে বাছাই করা প্রার্থীদের তৃতীয় ও চূড়ান্ত ধাপ পার করতে হবে। সেখানে সাইকোমেট্রিক পরীক্ষা, গ্রুপ অনুশীলন এবং সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

এসবিআই পিও পদের পরীক্ষার সময়

এসবিআই পিও প্রিলিমিনারি পরীক্ষা জুলাই-অগাস্ট মাসে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষা হবে ইংরেজি ভাষা, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড ও রিজনিং এবিলিটিতে। অবজেক্টিভ পরীক্ষা হবে এবং প্রতিটি বিভাগের জন্য আলাদা সময় থাকবে। প্রথম ধাপের এসবিআই পিও পরীক্ষার প্রবেশপত্র জুলাইয়ের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে জারি করা হবে। এসবিআই পিও ২০২৫ তারিখ অনুসারে, ফলাফল অগস্ট-সেপ্টেম্বরে ঘোষণা করা হবে। মেইন পরীক্ষা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এবং তৃতীয় ধাপের পরীক্ষা অক্টোবর-নভেম্বরে ধার্য করা হয়েছে। চূড়ান্ত ফলাফল নভেম্বর-ডিসেম্বর নাগাদ জানিয়ে দেওয়া হবে।

(Feed Source: zeenews.com)