Iran Israel War: ‘হিট অ্যান্ড রান’ এখন চলবে না, বলছে ইরান; যুদ্ধের ১২ দিন পর কার ক্ষতি কতটা…

Iran Israel War: ‘হিট অ্যান্ড রান’ এখন চলবে না, বলছে ইরান; যুদ্ধের ১২ দিন পর কার ক্ষতি কতটা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরান ইসরায়েল বিরতি চলছে। ডোনাল্ড ট্রাম্প আগেই বলে দিয়েছেন যুদ্ধবিরতি হয়ে গিয়েছে। কিন্তু মিসাইলের আঘাতে তছনছ হয়েছে দুদেশ। টানা ১২ দিনের সংঘর্ষের পর এখন দাঁড়ালটা কী? কোনও পক্ষের কত ক্ষতি হল? এক্ষেত্র দুপক্ষে দুরকম কথা বলছে।

ইরানের তেহরান, ইসফাহান, ফরডো পরমণু ঘাঁটি-সহ একিধিক জায়গায় আঘাত হেনেছে ইসরায়েলি মিসাইল। পাল্টা দিয়েছে ইরানও। কমপক্ষে ১০০০ ড্রোন ও ৪৫০ মিসাইল ছোড়া হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। একে তেলআভিভ-সহ অন্যান্য জায়গায় প্রবল ক্ষতি হয়েছে। মিসাইল পড়েছে মোসাদ ও আইডিএফের দফতরে। ফলে এতদিন যে আয়রন ডোমের কথা ফলাও করে ইসরায়েল বলে আসছিল তা যে শুধুই ফাঁকা আওয়াজ তা সামনে এসে গেল।

ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ২০০ ইরানির মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়। এদের মধ্যে রয়েছেন ইরানি বিজ্ঞানী, সেনাকর্তা, ইঞ্জিনিয়ার, রেভলিউশনারি গার্ডের জওয়ান। ইরানের একাধিক সেনা কেন্দ্র  গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। ইরানের আকাশ নিরাপত্তা ব্যবস্থাও বিপর্যস্ত।

অন্যদিকে, ইরানের মিসাইল বৃষ্টি থামাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্য়ারো আকাশ নিরাপত্তা ব্যবস্থা। আসকেলন, তেল আভিব ও নেগেভের জনবহুল এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে ইরানি হামলা। তবে তাদের পরমাণু কেন্দ্র, সেনা ছাউনি, বিমানবন্দরে আঘাত হানতে পারেনি ইরান। সবেমিলিয়ে মোট ২২ ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে ইরানি হামলায়।

টানা ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের লাভ কতটা? ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, দুটি হুমকি থেকে রেহাই পেয়েছে ইসরায়েল। একটি হল পরমাণু হামলার হুমকি। আর অন্যদিকে, ইরানের ২০০০০ মিসাইল ধ্বংস হয়ে যাওয়া। দুটোই গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপ না করলে ভবিষ্যতে ইসরায়েল ধ্বংস হয়ে যেত। আমরা ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিয়েছি। প্রসঙ্গত, ট্রাম্পকে এই যুদ্ধে জুড়ে দিতে পারাও ইসরায়েলের একটি জয়।

এই লড়াইয়ে ইরানের সবকিছু শেষ হয়ে যায়নি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কেন? নেতানিয়াহু বা ট্রাম্পের কথা মানতে হলে ইরান একেবারে নাস্তানাবুদ হয়ে গিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ব্য়াপারটা তেমন নয়। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এমনটা বলছি না যে ওরা আমাদের তেমন ক্ষতি করতে পারেনি। করেছে। কিন্তু ওদের যে লক্ষ্য ছিল  তা একেবারেই পূরণ হয়নি। ওদের আমরা বুঝিয়ে দিতে পেরেছি যে হিট অ্যান্ড রান স্ট্রাটেজি আর কোনও কাজে আসবে না। আমেরিকাকেও আমরা আঘাত করেছি।

(Feed Source: zeenews.com)