Rath Yatra 2025 Chaos: আহমেদাবাদে রথযাত্রায় বিপত্তি ! মেজাজ হারিয়ে রাস্তায় তাণ্ডব হাতির, কোনও রকমে প্রাণে বাঁচলেন পূণ্যার্থীরা

Rath Yatra 2025 Chaos: আহমেদাবাদে রথযাত্রায় বিপত্তি ! মেজাজ হারিয়ে রাস্তায় তাণ্ডব হাতির, কোনও রকমে প্রাণে বাঁচলেন পূণ্যার্থীরা

Elephants Go Out Of Control During Rath Yatra Procession: রথের শোভাযাত্রায় মেজাজ হারায় হাতি। তেড়ে যায় পুণ্যার্থীদের দিকে। আরেকটু হলেই হাতির পায়ে পিষ্ট হচ্ছিলেন মানুষ। অল্প-বিস্তর আহত হয়েছেন কয়েকজন। বেশ কিছুক্ষণের চেষ্টায় হাতিগুলিকে অবশেষে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

মেজাজ হারিয়ে রাস্তায় তাণ্ডব হাতির, কোনও রকমে প্রাণে বাঁচলেন পূণ্যার্থীরা (Photo: PTI)

আহমেদাবাদ: রথযাত্রায় ধুন্ধুমার কাণ্ড ! গুজরাতের আহমেদাবাদ শহর তাণ্ডব দেখল ৩টি হাতির ৷ শুক্রবার এই ঘটনা ঘটে রথযাত্রার সময় ৷ রথযাত্রায় দুর্ঘটনা অতীতেও ঘটেছে ৷ এদিন অঘটনের সাক্ষী হল আহমেদাবাদ। শহরে ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল বেশ কয়েকটি হাতি ৷ আচমকা ডিজে-র বিকট শব্দে উত্তেজিত হয়ে পড়ে দাঁতাল। আর এরপরেই রথযাত্রায় জড়ো হওয়া ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রথের শোভাযাত্রায় মেজাজ হারায় হাতি। তেড়ে যায় পুণ্যার্থীদের দিকে। আরেকটু হলেই হাতির পায়ে পিষ্ট হচ্ছিলেন মানুষ। অল্প-বিস্তর আহত হয়েছেন কয়েকজন। বেশ কিছুক্ষণের চেষ্টায় হাতিগুলিকে অবশেষে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।