Hardik Pandya Dating Esha Gupta: ‘তখন শুধুই…’ ইমরানের সঙ্গে বারবার উদ্দাম যৌনতা! এবার হার্দিকের সঙ্গে মিস ইন্ডিয়ার…

Hardik Pandya Dating Esha Gupta: ‘তখন শুধুই…’ ইমরানের সঙ্গে বারবার উদ্দাম যৌনতা! এবার হার্দিকের সঙ্গে মিস ইন্ডিয়ার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিভিন্ন মতে একাধিকবার বিয়ে করেও টেকেনি তাঁদের সম্পর্ক! ভারতীয় দলের বিশ্বকাপজয়ী স্টার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ও মডেল-অভিনেত্রী নাতাশা স্তানকোভিচ, (Hardik Pandya-Natasha Stankovic) গত বছর বিচ্ছেদের পথে হেঁটেছেন। যুগ্ম বিবৃতি দিয়ে ডিভোর্সের কথা নেটদুনিয়ায় জানিয়ে ছিলেন তাঁরা। হার্দিক বরাবরই ফ্ল্যামবয়েন্ট! তাঁর সঙ্গে নাম এখনও পর্যন্ত নাম জড়িয়েছে এলি আব্রাম (Elli Avram), এষা গুপ্তা (Esha Gupta), ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela), লিশা শর্মার (Lisha Sharma) অনন্যা পাণ্ডের (Ananya Panday) মতো তাবড় মডেল ও অভিনেত্রীদের!

সিনেমায় ইমরান হাশমির সঙ্গে, বারবার ঘনিষ্ঠ হওয়া অভিনেত্রী বললেই চোখের সামনে ভেসে ওঠে এষার নাম! এবার ৩৯ বছরের বলি নায়িকা মুখ খুললেন হার্দিকের সঙ্গে সম্পর্ক নিয়ে। দীর্ঘদিন ধরে যা নিয়ে চলেছে জল্পনা-কল্পনা! সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক আড্ডায় ‘রাজ ৩’-এর অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন, যে একটা সময়ে তিনি আর হার্দিক সম্পর্কে ছিলেন ঠিকই, তবুও তিনি তা প্রকৃত সম্পর্ক বলে মানতে নারাজ।

এষা বলেন, ‘হ্যাঁ, কিছুদিন আমরা কথা বলেছিলাম। তবে আমার মনে হয় না যে, আমরা ডেটিং করছিলাম। কিন্তু হ্যাঁ, আমরা কয়েক মাস ধরে কথা বলেছিলাম। হয়তো সম্পর্কটা হবে বা হবে না-র পর্যায়ে ছিলাম আমরা। ডেটিংয়ের পর্যায়ে পৌঁছনোর আগেই এটা শেষ হয়ে গেল। তাই ডেটিং-ডেটিং ছিল না। আমরা একবার বা দু’বার দেখা করেছিলাম, এইটুকুই। তবে ওই যে বললাম, সম্পর্কটা কয়েক মাসের ছিল এবং তারপর শেষ হয়ে গেল।’ এষার কাছে যখন সিদ্ধার্থ জানতে চেয়েছিলেন, যে তাঁদের সম্পর্কের সত্যিকারের কোনও সম্ভাবনা তৈরি হয়েছিল কিনা! এশা বলেন, ‘হয়তো হতে পারত,কিন্তু দ্রুতই সব এলোমেলো হয়ে গেল।’ এষা বলেছেন, তাঁর আর হার্দিকের সময় এবং ‘কম্প্যাটিবিলিটি পুরোপুরি মিলেনি। তবে অভিনেত্রী এও জানিয়েছেন যে, ‘কোনও নাটকীয়তা বা তিক্ততা ছিল না, সম্পর্কটা হওয়ারই ছিল না।’

২০১৮ সালে ‘কফি উইথ করণ’ হার্দিক ও কেএল রাহুল এসেছিলেন করণ জোহরের অতিথি হয়ে। আর সেই অনুষ্ঠান ঝড় তুলে দিয়েছিল। হার্দিকের মন্তব্যে জন্ম দিয়েছিল তীব্র বিতর্কের। একাধিক মহিলার সঙ্গে যৌন সঙ্গমের কথা বুক ফুলিয়ে বলেছিলেন হার্দিক। মহিলাদের অপমান করার অভিযোগও উঠেছিল হার্দিকের বিরুদ্ধে। এমনকী তাঁকে নারীবিদ্বেষীও শুনতে হয়েছিলেন। সেই সময়ে হার্দিককে  বিঁধে বলেছিলেন যে, ‘প্রতি মাসের পাঁচটা দিন মহিলাদের ঋতুস্রাব হয়! হার্দিক কি সন্তান জন্ম দিতে পারবে?’ এই প্রসঙ্গে এষা বলেছেন যে, ‘আমি হার্দিকের কথায় প্রভাবিত হইনি। কারণ ততদিনে আমার আর হার্দিকের কথা বন্ধ হয়ে গিয়েছিল।’ হার্দিক কাণ্ডের পর যেসব সেলেবরা বরোদার ক্রিকেটারকে ধুয়ে দিয়েছিলেন। তাঁদেরই একজন ছিলেন এষা। সাত বছর পর নায়িকা উল্টো সুরে গান গেয়ে বলছেন, ‘হার্দিককে নিয়ে তখন ইতিমধ্যেই যথেষ্ট হয়ে গিয়েছিল। আমি যদি আরও সমালোচনা করতে ঝাঁপিয়ে পড়তাম, তাহলে কী লাভ হত?’

এষাকে শেষবার ববি দেওলের সাথে এমএক্স প্লেয়ারে ‘এক বদনাম আশ্রম ৩’ পার্ট ২ তে দেখা গিয়েছিল। এষা ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভার্ড’-এ ডিসিপি লক্ষ্মী রাঠির চরিত্রেও অভিনয় করেছিলেন। শোনা যাচ্ছে যে, এষা ‘হেরা ফেরি ৩’-এ থাকতে পারেন। যদিও আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি। হার্দিককে শেষবার দেখা গিয়েছে আইপিএলে খেলতে।

(Feed Source: zeenews.com)