Bengaluru Woman Murder Update: জঞ্জালের ট্রাকে তরুণীর দেহ, খুন করে ফেলে যায় লিভ ইন পার্টনার! বেঙ্গালুরু কাণ্ডে রহস্যভেদ

Bengaluru Woman Murder Update: জঞ্জালের ট্রাকে তরুণীর দেহ, খুন করে ফেলে যায় লিভ ইন পার্টনার! বেঙ্গালুরু কাণ্ডে রহস্যভেদ

আশা নামে ওই তরুণী বিধবা ছিলেন৷ একটি বেসরকারি সংস্থার হয়ে বাড়ি বাড়ি গিয়ে পরিচারিকার কাজ করতেন তিনি৷

ট্রাকের ভিতর থেকে উদ্ধার হয়েছিল এক তরুণীর দেহ৷ বেঙ্গালুরুর এই ঘটনার তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যভেদ করল পুলিশ৷ তদন্তে জানা গেল, ওই তরুণীর লিভ ইন পার্টনারই তাঁকে খুন করে৷ এর পর তরুণীর দেহ বস্তায় ভরে মোটরসাইকেলে করে নিয়ে এসে জঞ্জাল সংগ্রহের জন্য দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের ভিতরে ফেলে যায় অভিযুক্ত যুবক৷