Lalu Prasad Son Scandal: প্রথমে মাখো মাখো ছবি পোস্ট…এবার লালু প্রসাদের ছেলের জবাব, ‘আমায় কেউ আটকাতে পারবে না’

Lalu Prasad Son Scandal: প্রথমে মাখো মাখো ছবি পোস্ট…এবার লালু প্রসাদের ছেলের জবাব, ‘আমায় কেউ আটকাতে পারবে না’

তাতেও থামেনি৷ এই সব ঘটনার এক মাস পরে ফের সেই অনুষ্কার বাড়িতে দেখা গেল তেজ প্রতাপকে৷ টাকা ৫ ঘণ্টা সেখানে ছিলেন লালু পুত্র৷ বেরনোর সময় বলেন, ‘‘আমাদের মধ্যে পারিবারিক সম্পর্ক আছে, তাই এসেছি৷ আমায় কোথাও যেতে কেউ বাধা দিতে পারে না৷ আমার সঙ্গে সবার যোগাযোগ থাকে৷ ’’

বিহার : আদুরে মুখ৷ আদুরে ছবি৷ সোশ্যাল মিডিয়ায় সুন্দরী অনুষ্কা যাদবের সঙ্গে ছবি দিয়ে বিহার রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছিলেন লালুপুত্র তেজ প্রতাপ৷ যার জন্য বড়সড় মূল্যও দিতে হয়েছে তাঁকে৷ কার্যত শেষ হয়ে গিয়েছে, ধূলোয় মিশে গিয়েছে তাঁর রাজনীতির কেরিয়ার৷ তারপরেও থামলেন না৷ আদুরে ছবি প্রকাশ্যে আনার এক মাসের মধ্যেই ফের পৌঁছে গেলেন ‘তাঁর’ কাছে৷ সাংবাদিকদের স্পষ্ট বললেন, ‘‘আমায় কে আটকাবে?’’