Panihati Surgery Scam: হয়েছিল হার্নিয়া, স্বাস্থ্যসাথীর টাকা হাতাতে কী অপারেশন করালেন চিকিৎসক? পানিহাটিতে কাঠগড়ায় নার্সিং হোম

Panihati Surgery Scam: হয়েছিল হার্নিয়া, স্বাস্থ্যসাথীর টাকা হাতাতে কী অপারেশন করালেন চিকিৎসক? পানিহাটিতে কাঠগড়ায় নার্সিং হোম

অস্ত্রোপচারের কিছু দিন পর ওই রোগী খেয়াল করেন, শরীরের যে অংশে হার্নিয়া ছিল সেই জায়গাটি ফের উঁচু লাগছে৷

সুবীর দে, কামারহাটি: হার্নিয়া অপারেশনের জন্য নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন রোগী৷ কিন্তু অস্ত্রোপচার সেরে বাড়ি ফেরার পর তিনি জানতে পারলেন, হার্নিয়া নয়, তাঁর অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয়েছে৷ অভিযোগ, যেহেতু স্বাস্থ্য সাথী কার্ডে হার্নিয়া অপারেশনের টাকা পাওয়া যায় না, তাই নার্সিং হোমের মালিক বিশ্বজিৎ দাস নামে এক চিকিৎসক ওই রোগীর অ্যাপেন্ডিক্স অপারেশন করে দেন৷