Man Kills Pregnant Wife: খাবারে নুন বেশিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধড়ক মার! ছাদ থেকে ফেলে মেরেই ফেলল বর্বর স্বামী…

Man Kills Pregnant Wife: খাবারে নুন বেশিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধড়ক মার! ছাদ থেকে ফেলে মেরেই ফেলল বর্বর স্বামী…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খাবারে নুন বেশি। তার জন্য স্বামী ঘটাল ভয়ংকর কাণ্ড। পাঁচ মাসের গর্ভবতী স্ত্রীকে বেধড়ক মারধর করে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। ভয়ংকর ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের কাশগঞ্জ জেলার নাগদা ঢাক গ্রামে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সন্ধেবেলা ২৫ বছরের ব্রজবালা স্বামীর জন্য রান্না করেন। ভুলবশত, খাবারে অতিরিক্ত নুন দিয়ে ফেলেন। সেই লবণাক্ত খাবার খেয়ে স্বামী রামু ক্ষেপে লাল হয়ে যায়। আর তারপরেই স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় তুমুল বচসা। সামান্য একটি বিষয়ের ঝগড়া চোখের নিমেষে বড় সহিংসতায় রূপ নিয়ে ফেলে।

অভিযোগ, মুখের ঝগড়া মুহূর্তেই হাতাহাতি পরিণত হয়ে যায়। রামু ব্রজবালাকে বেধড়ক মারধর করা শুরু করে। যার ফলে ব্রজবালা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে গুরুতর হন। পরিবারের লোকজন তাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে আলিগড় মেডিক্যাল কলেজে পাঠানো হয়, যেখানে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বামী রামুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ:
ব্রজবালার মৃত্যুর পর তার ভাই অভিযোগ তোলে যে, রামু তার শালীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। যা জানতে পেরে ব্রজবালা প্রতিবাদ করতেন। এমনকী পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বাঁধত।

গ্রেফতার স্বামী রামু:
জানা গিয়েছে, স্ত্রীর মৃত্যুর পর থেকে রামু পালানোর চেষ্টা করে। তবে সেদিন রাতেই গ্রামের বাইরের একটি বাড়ি থেকে তাকে ধরে ফেলে স্থানীয়রা এবং তাকে পুলিসের হাতে তুলে দেয় বলে জানিয়েছেন ASP রাজেশ ভারতী। তিনি আরও জানিয়েছেন, রামুর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে। পুলিস ইতোমধ্যেই ব্রজবালার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

(Feed Source: zeenews.com)