Tripura Politics: ত্রিপুরায় বিরাট ধাক্কা খেল বিজেপি! গেরুয়া সরকার হারাল সমর্থন…বদলাল বিধানসভার অঙ্ক, এবার..

Tripura Politics: ত্রিপুরায় বিরাট ধাক্কা খেল বিজেপি! গেরুয়া সরকার হারাল সমর্থন…বদলাল বিধানসভার অঙ্ক, এবার..

২০২৩ সালে বিধানসভা নির্বাচনে ৬০ আসনের বিধানসভায় বিজেপি পেয়েছিল ৩৩ আসন, তিপ্রামোথা পায় ১৩ আসন, আইপিএফটি পায় ১ আসন। বাম কংগ্রেস জোট পায় ১৩ আসন।

ত্রিপুরা: মহারাষ্ট্রের পরে এবার ত্রিপুরা রাজনীতিতেও অঙ্কে বড় রদবদল৷ মহারাষ্ট্রে দীর্ঘ ২০ বছরের শত্রুতা ভুলে একমঞ্চে হাজির হয়েছেন উদ্ধব ঠাকরে ও তাঁর তুতো ভাই রাজ ঠাকরে৷ আর এদিকে ত্রিপুরা রাজনীতিতেও এসেছে নতুন ক্লাইম্যাক্স৷ বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার ঘোষণা করেছে তিপ্রামথা৷ শুক্রবার এই কথা জানিয়ে দিলেন তিপ্রামথা বিধায়ক তথা প্রাক্তন জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা।