
Bangla News: ৯ নাবালককে আটক করে পাখি মারার অভিযোগে মারধর করে বলে অভিযোগ। এমনকী নাবালকদরে পরিবারের সদস্যদের ফোন করে টাকাও দাবি করে।
নকশালবাড়ি: পাখি মারার সন্দেহে ৯ জন নাবালককে মারধরের অভিযোগ। গ্রেফতার হল চা শ্রমিক নন্দলাল রাউতিয়া! গত ১ জুলাই নকশালবাড়ির রায়পাড়ার ৯ জন নাবালক অটল চা বাগানের সাতভাইয়া ডিভিশনের বড় লাইনে একটি পাখি মরা পড়ে থাকতে দেখে। পাখিটিকে দেখে হাতে তুলে নেয় তারা। সেই সময় স্থানীয় বাগান কর্মী নন্দলাল রাউতিয়া পাখি হাতে কিশোরদের দেখে।
