Dalai Lama: তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। নিজের উত্তরাধিকার নিয়েও বার্তা দিয়েছেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা।
দলাই লামা প্রসঙ্গে মন্তব্য আমেরিকার।
নয়াদিল্লি: তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। নিজের উত্তরাধিকার নিয়েও বার্তা দিয়েছেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। সেই প্রসঙ্গ উল্লেখ করে নাম না করে চিনকেও নিশানা করেছে আমেরিকা।
মার্কিন যুক্তরাষ্ট্র বিবৃতি দিয়ে জানিয়েছে, “আমেরিকা তিব্বতিদের মৌলিক অধিকার এবং মানবাধিকারকে সম্মান করে। তিব্বতিদের সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতি, ভাষা এমনকি ধর্মগুরু বাছার অধিকারকে আমেরিকা সম্মান করে”।
প্রসঙ্গত দলাই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজুজু বলেন, পরবর্তী দলাই লামা কে হবেন তা ধর্মীয় নিয়ম মেনে এবং বর্তমান দলাই লামার ইচ্ছে অনুযায়ী হবে। এই বিষয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার আর কারও নেই”। এই নিয়ে ভারতকে খোঁচা দেয় চিন।
ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত শু ফিয়ং বলেন, “চতুর্দশ দলাই লামা দীর্ঘদিনের ঐতিহাসিক ঐতিহ্য এবং ধর্মীয় উত্তরাধিকারের অংশ, আর কিছুই নয়। দলাই লামার পুনর্জন্ম তাঁর থেকে শুরু হয়নি এবং তাঁর কারণে শেষও হবে না। দলাই লামার পুনর্জন্মের ব্যবস্থা থাকবে না শেষ হবে, সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বর্তমান দলাই লামার নেই”। অর্থাৎ প্রত্যাশা মতোই দলাই লামা বাছাকে কেন্দ্রে করে বর্তমান দলাই লামার বিরোধী মত প্রকাশ করল চিন।
(Feed Source: news18.com)