Ireland cricketer Curtis Campher create world record: আয়ারল্যান্ডের তারকা অলরাউন্ডার কুরটিস ক্যাম্পার ক্রিকেট ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন। এমন নজির গড়লেন যা ক্রিকেট বিশ্বে কারও নেই।
আয়ারল্যান্ডের তারকা অলরাউন্ডার কুরটিস ক্যাম্পার ক্রিকেট ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন। ইন্টার-প্রভিন্সিয়াল টি-২০ টুর্নামেন্টে মুন্সটার রেডস দলের হয়ে খেলতে নেমে তিনি এক ইনিংসে টানা পাঁচ বলে পাঁচটি উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে রেকর্ড গড়েছেন। পেশাদার ক্রিকেটে এমন ঘটনা এই প্রথম।
২৬ বছর বয়সী ক্যাম্পার বৃহস্পতিবার নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিরুদ্ধে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স করেন। প্রথমে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৪ রান করে দলকে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। পরে বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দেন। এমন নজির গড়লেন যা ক্রিকেট বিশ্বে কারও নেই।
নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স একসময় ১১.৪ ওভারে ৫ উইকেটে ৮৬ রান করছিল। তখনই ক্যাম্পার ১২তম ওভারের শেষ দুই বলে দুটি উইকেট ও ১৪তম ওভারের প্রথম তিন বলে আরও তিনটি উইকেট তুলে নেন। এই পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে ক্যাম্পার ক্রিকেট ইতিহাসের একমাত্র বোলার হিসেবে নতুন রেকর্ড গড়েন।
শেষ উইকেটটি ছিল জশ উইলসনের, যিনি দলের ১১ নম্বর ব্যাটার ছিলেন। ফলে ক্যাম্পারের টানা ৬ বলে ৬ উইকেট নেওয়ার সম্ভাবনা সেখানেই শেষ হয়। ম্যাচ শেষে ক্যাম্পার বলেন, “যা পেয়েছি তাতেই খুশি। এমন একটি পারফরম্যান্স দিতে পেরে আমি গর্বিত।”
(Feed Source: news18.com)