ট্রেন দেখতে গিয়েছিল ওরা ৪ শিশু, আর ফেরেনি! কোন ভুলে পরিবার হারিয়েছিল সন্তানদের? পুলিশ যা বলল

ট্রেন দেখতে গিয়েছিল ওরা ৪ শিশু, আর ফেরেনি! কোন ভুলে পরিবার হারিয়েছিল সন্তানদের? পুলিশ যা বলল

ডেবরা থানার পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ চার শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।

দিগ্বিজয় মাহালি, ডেবরা, পশ্চিম মেদিনীপুরঃ  ট্রেন দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া চার শিশুকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করল ডেবরা থানার পুলিশ। শিশুদের সুস্থভাবে ফিরে পাওয়ায় খুশির হাওয়া পরিবার ও গ্রাম জুড়ে। প্রশংসা জানালেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারও।