Actress Attacked: জনপ্রিয় অভিনেত্রীকে কো*পা*ল স্বামী! সন্দেহের বশেই মেটালেন রাগ! ইন্ডাস্ট্রি আঁতকে উঠল…

Actress Attacked: জনপ্রিয় অভিনেত্রীকে কো*পা*ল স্বামী! সন্দেহের বশেই মেটালেন রাগ! ইন্ডাস্ট্রি আঁতকে উঠল…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেত্রী স্ত্রীকে সন্দেহ। রাগের মাথায় স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা করল স্বামী। জানা গিয়েছে, কন্নড় টেলি অভিনেত্রী ও সঞ্চালিকা মঞ্জুলা শ্রুতির সঙ্গে এই ভয়ংকর ঘটনাটি ঘটে।

শ্রুতি কন্নড় টেলি জগতে ‘অমৃতধারে’ মত জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে। গত ৪ জুলাই হানুমন্থনগর থানার অন্তর্গত মুনেশ্বর লে-আউট এলাকায় তাঁর স্বামী তাকে আক্রমণ করে বলে অভিযোগ।

জানা গিয়েছে, শ্রুতি ও অমরেশে ভালোবেসে বিয়ে করেন প্রায় ২০ বছর আগে। দম্পতি দুই সন্তান রয়েছে। তাঁরা হানুমন্থনগরে একটি ভাড়া বাড়িতে থাকতেন। সম্প্রতি অমরেশ শ্রুতিকে সহ্য করতে পারছিল না। প্রায়শই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। এমনকী তিন মাস আগে শ্রুতি স্বামীর থেকে আলাদা হয়ে ভাইয়ের সঙ্গে থাকতে শুরু করেন। এছাড়াও দম্পতির মধ্যে বাড়ির লিজ সংক্রান্ত অর্থ নিয়ে মতবিরোধ দেখা দেয়, যার ফলে শ্রুতি হানুমন্থনগর থানায় একটি অভিযোগও দায়ের করেন।

এতকিছুর পর শ্রুতি ও অমরেশ নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে গত বৃহস্পতিবার থেকে একসঙ্গে থাকা শুরু করেন। কিন্তু আচমকাই পরিস্থিতি একেবারেই বদলে যায়। পরের দিনই যখন তাদের সন্তানরা কলেজে বেরিয়ে যায়, তারপর অমরেশ ধারালো অস্ত্র দিয়ে শ্রুতির পাঁজর, উরু এবং গলায় একাধিকবার ছুরিকাঘাত করে। মনকি তাঁর মাথাও দেয়ালে আছড়ে মারে বলে অভিযোগ।

শ্রুতি বর্তমানে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। হানুমন্থনগর থানায় অমরেশের বিরুদ্ধে খুনের চেষ্টা ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে।

(Feed Source: zeenews.com)