US B 21 Bomber: ভুলে যান B 2 বোম্বারের কথা, আমেরিকা আনছে ভয়ংকরতম B 21 Raider

US B 21 Bomber: ভুলে যান B 2 বোম্বারের কথা, আমেরিকা আনছে ভয়ংকরতম B 21 Raider

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোটা বিশ্বের ত্রাস এখন আমেরিকার  বি ২ বোম্বার। রেডারে ধরা পড়ে না। একটানা উড়তে পারে ৩৭ ঘণ্টা। যে কোনও দেশের ওয়ার স্ট্রাটেজি ওলটপালট করে দিতে পারে এই বিমান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, এবার আরও ভয়ংকর বিমান আনছে ট্রাম্পের দেশ।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন ভুলে যান B 2 বোম্বারের কথা। এবার আসছে B 21 রেইডার। বি ২ বোম্বারের থেকেও অনেক বেশি ভয়ংকর এই জেটকে সম্প্রতি দেখা গিয়েছে ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার বেসে। এটির স্টিলথ ক্ষমতা পরীক্ষা করার জন্য উড়ান হয়ে গিয়েছে। এটির বেশিষত্ব হল কোনও রেডার এটিকে ধরতে পারে না।

বি ২ স্পিরিট ও বি ২১ রেইটার দুই বিমানই রয়েছে স্টিলথ টেকনোলজি। তবে বি ২১ বোম্বারের রয়েছে নেক্সড জেন টেকনোলজি। স্টিলথ টেকনোলজির ক্ষেত্রে এটি বি ২ বোম্বারকেও ঘোল খাওয়াবে। বি ২১ বিমানে থাকে একটি থার্মাল মাস্ক। এটির মধ্যে রয়েছে এআই নির্ভর প্রযুক্তি। আরও বড় বিষয় হল বি ২১ রেইডার নিজের সমস্যা নিজেই বুঝতে পারে এবার তার সমাধানও অনেকখানি করে ফেলতে পারে।

বি ২১ স্পিরিট মিসাইল টেস্ট করতে পারে। ডামি বোম্ব ফেলতে পারে। এনিয়ে অবশ্য এখনও মুখ খোলেনি পেন্টাগন। তবে বিদেশি সংবাদমাধ্যমের খবর হল ভয়ংকর শক্তিশালী এই বিমানকে অপারেশনে নামানো হবে ২০২৭ সালে। তবে এটির পুরোপুরি অপারেশনাল হতে লেগে যাবে ২০২৯ সাল। আর বাজারে বি ২১ রেইডার ময়দানে নেমে পড়লে যুদ্ধের সংজ্ঞাই বদলে যাবে।

(Feed Source: zeenews.com)