
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা ভাঙ্গা (Baba Vanga Predictions)! এই নামেই আজ সারা পৃথিবী সন্ত্রস্ত! তাঁর সব হাড়হিম ভবিষ্যদ্বাণী ঘুম উড়িয়েছে পৃথিবীর। বুলগেরিয়ান নস্ত্রাদামুস ইতিমধ্যেই তাঁর বহু পূর্বাভাস বলে বলে অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছেন। বাবা ভাঙ্গার ২০২৫ থেকে ৫০৭৯ সাল পর্যন্ত এমন সব ভবিষ্যদ্বাণী করেছেন, যা শুনে মানুষের চোখ কপালে উঠেছে। এই প্রতিবেদনে চোখ বুলিয়ে দেখে নিন যে, বাবা ভাঙ্গা কোন কোন বিষয়ে ঠিক কী কী বলে গিয়েছেন (Baba Vanga’s Shocking Predictions)।
রইল ২০২৫ থেকে ৫০৭৯ পর্যন্ত বাবা ভাঙ্গার ২৮ ভয়ংকর সব ভবিষ্যদ্বাণী
১) ২০২৫ সালে ইউরোপের জনসংখ্যা হ্রাস পাবে।
২) ২০২৮ সালে পৃথিবী থেকে ক্ষুধা শেষ হয়ে যাবে এবং মানুষ শুক্র গ্রহে প্রবেশাধিকার পাবে।
৩) ২০৩৩ সালে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে।
৪) ২০৪৩ সালের মধ্যে ইউরোপ একটি ইসলামিক দেশে পরিণত হবে।
৫) ২০৪৬ সালে মানব দেহের কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ ব্যাপকভাবে উৎপাদিত হবে।
৬) ২০৬৬ সালে আমেরিকা পরিবেশ ধ্বংসকারী অস্ত্র আবিষ্কার করবে।
৭) ২০৭৬ সালে সমাজে জাতিভেদ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে।
৮) ২০৮৪ সালে প্রকৃতি নিজের পুনর্জন্মের পথে হাঁটবে।
৯) ২০৮৮ সালে এক ভয়ংকর ভাইরাস মানুষের দ্রুত বয়স বাড়াবে
১০) ২০৯৭ সালের মধ্যে ভাইরাসের প্রতিকার আবিষ্কৃত হবে।
১১) ২১০০ সালে একটি কৃত্রিম সূর্য পৃথিবীর অন্ধকার দিককে উষ্ণ করবে।
১২) ২১১১ সালে রোবটের আধিপত্য বৃদ্ধি পাবে।
১৩) ২১৬৭ সালে একটি নতুন ধর্ম বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করবে।
১৪) ২১৭০ সালে বিশ্ব তীব্র খরার মুখোমুখি হতে পারে।
১৫) ২১৯৫ সালে জলজ সম্প্রদায়ের উত্থান দেখা যাবে।
১৬) ২২৭৯ সালে কৃষ্ণগহ্বর এবং মহাকাশ পদার্থ আবিষ্কৃত হবে।
১৭) ২২৮৮ সালে টাইম মেশিনে চেপে ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ সম্ভব হবে।
১৮) ২২৯১ সালে সূর্য অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। মানুষই তা উষ্ণ করার চেষ্টা করবে।
১৯) ২২৯৯ সালে ফ্রান্স ইসলামী রাষ্ট্রগুলির বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালাবে।
২০) ২৩০২ সালে বিচার ব্যবস্থায় আরও উন্নতি হবে।
২১) ২৩০৪ সালে মানুষ চাঁদ সম্পর্কে ব্যাপক ভাবে অধ্যয়ন করবে।
২২) ২৩৪১ সালে পৃথিবীতে ভিনগ্রহীরা উত্পাত করবে।
২৩) ২৩৭১ সালে সারা বিশ্বে দুর্ভিক্ষের সমস্যা দেখা দেবে।
২৪) ২৪৮০ সালে দুটি কৃত্রিম সূর্যের সংঘর্ষের কারণে সম্পূর্ণ অন্ধকার নেমে আসবে।
২৫) ৩০১০ সালে একটি গ্রহাণু চাঁদে আঘাত করবে, যার কারণে ধুলোর বিশাল মেঘ দেখা যাবে।
২৬) ৩৭৯৭ সালে সমস্ত জীব অদৃশ্য হয়ে যাবে।
২৭) ৪৩০২ সালে বিজ্ঞান ও প্রযুক্তি গ্রহণের সঙ্গে সঙ্গেই শহরগুলি পুনরায় আবির্ভূত হবে।
২৮) ৫০৭৯ সালে পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।
বাবা ভাঙ্গা সম্ভাব্য ভবিষ্যতের ঘটনা থেকে শুরু করে প্রযুক্তিগত উন্নয়ন পর্যন্ত সকল ধরণের ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর কিছু ভবিষ্যদ্বাণী আশ্চর্যজনক। কিছু মানুষ বিশ্বাস করেন যে তাঁর ভবিষ্যৎ দেখার ক্ষমতা ছিল, আবার কিছু লোক তাঁর ভবিষ্যদ্বাণীগুলিকে সন্দেহের চোখে দেখেছিলেন। বাবা ভাঙ্গা ১৯৯৯ সালে মারা যান। তবুও তাঁর ভবিষ্যদ্বাণীগুলি আজও মানুষের মধ্যে খুব জনপ্রিয়।
(Feed Source: zeenews.com)
