Indian Railways: ঝড়বৃষ্টি, বন‍্যা আবহাওয়া! দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পণ্য পরিবহণ চালিয়ে যাচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেল

Indian Railways: ঝড়বৃষ্টি, বন‍্যা আবহাওয়া! দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পণ্য পরিবহণ চালিয়ে যাচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেল

Indian Railways: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে তার গ্রাহকদের পরিসেবা প্রদান করতে এবং প্রান্তীয় ব্যবহারকারীদের কাছে অত্যাবশ্যকীয় সামগ্রীর সময়মতো সরবরাহ নিশ্চিত করতে অক্লান্তভাবে কাজ করে চলছে

* দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পণ্য পরিবহণ চালিয়ে যাচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেল

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে তার গ্রাহকদের পরিসেবা প্রদান করতে এবং প্রান্তীয় ব্যবহারকারীদের কাছে অত্যাবশ্যকীয় সামগ্রীর সময়মতো সরবরাহ নিশ্চিত করতে অক্লান্তভাবে কাজ করে চলছে। ২০২৫ সালের জুন মাসে, এই জোনে সফলভাবে ০.৯৬৮ মিলিয়ন টন (এমটি) পণ্য লোড করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.৬% বৃদ্ধি প্রতিফলিত করে। ২০২৫-এর জুন মাসে বেশ কয়েকটি সামগ্রী লোডিঙের ক্ষেত্রে গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি নথিভুক্ত করা হয়েছে।