Lottery: লাখ লাখ টাকার লটারি কেটেও ভাগ্য খুলছিল না কারও? তার পর যা জানা গেল…শিউরে উঠবেন!

Lottery: লাখ লাখ টাকার লটারি কেটেও ভাগ্য খুলছিল না কারও? তার পর যা জানা গেল…শিউরে উঠবেন!

Lottery: ভাগ্য ফেরাতে লটারি কাটেন বহু মানুষ। তবে এবার সেই স্বপ্নের লটারির মধ্যেও মিশে রয়েছে নকল! চমকে দেওয়া এমনই এক চক্রের হদিশ মিলল বীরভূমের সিউড়িতে।

জাল লটারি

বীরভূম: বীরভূমে লটারি কাটছেন! আসল নকল যাচাই করুন। ভাগ্য ফেরাতে লটারি কাটেন বহু মানুষ। তবে এবার সেই স্বপ্নের লটারির মধ্যেও মিশে রয়েছে নকল! চমকে দেওয়া এমনই এক চক্রের হদিশ মিলল বীরভূমের সিউড়িতে। কেন্দুয়া ফকিরপাড়ার এক বাড়িতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে হানা দিয়ে প্রায় তিন কোটি টাকার জাল লটারি উদ্ধার করল সিউড়ি থানার পুলিশ। এই ঘটনা ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খন্ড সহ একাধিক রাজ্যে এই জাল লটারি সরবরাহ করা হত। জেলার বিভিন্ন প্রান্তেও এই লটারি ছড়িয়ে পড়ত। যদিও এদিন এই বিপুল পরিমাণ লটারি বাজেয়াপ্ত হলেও ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কারোকে আটক করতে পারেনি পুলিশ। কারা এই চক্রের সঙ্গে যুক্ত? কোথায় থেকে আসছে এই বিপুল পরিমাণ জাল লটারি? চক্রের মূল পান্ডাই বা কে জানতে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।

তারপরেই সিউড়িতে এই বিপুল পরিমাণ জাল লটারি উদ্ধার হওয়াতে তদন্তের পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করছে পুলিশ। তাই লটারি কেনার সময় আসল নকল যাচাই করুন, নাহলে কোটিপতি হওয়াতো দূরে থাক গাঁটের কড়ি খরচ করে নিজেই হবেন প্রতারণার শিকার।

সুদীপ্ত গড়াই