Fridge temperature during monsoon- বর্ষার মরসুমে তাপমাত্রা কিছুটা কমে যায়। কিন্তু বাতাসে আর্দ্রতা (Humidity) অনেক বেড়ে যায়। এই সময়ে খাবার দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
কলকাতা : আজকের দিনে প্রায় প্রতিটি বাড়িতেই ফ্রিজ থাকে। খাবার, সবজি ও ফলকে দীর্ঘ সময় ধরে টাটকা রাখার জন্য ফ্রিজের ব্যবহার অত্যন্ত জরুরি। কিন্তু অনেকেই জানেন না, যদি ফ্রিজকে সঠিকভাবে ব্যবহার না করা হয়, তা হলে তা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে সেটি। আর খাবারও নষ্ট হতে শুরু করে।
বর্ষার মরসুমে তাপমাত্রা কিছুটা কমে যায়। কিন্তু বাতাসে আর্দ্রতা (Humidity) অনেক বেড়ে যায়। এই সময়ে খাবার দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আর ফ্রিজের সঠিক সেটিং না থাকলে দুধ, সবজি এবং রান্না করা খাবার বেশিক্ষণ ভাল থাকে না।
এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হল, বর্ষার সময়ে ফ্রিজ কত নাম্বারে চালানো উচিত? ফ্রিজের ভিতরের তাপমাত্রা যত ঠান্ডা থাকবে, খাবার তত দীর্ঘ সময় পর্যন্ত ভাল থাকবে। কিন্তু খুব বেশি ঠান্ডা করলেও কিছু খাবারের উপর বরফ জমতে শুরু করে। অন্যদিকে, যদি ঠান্ডা কম থাকে তাহলে ব্যাকটেরিয়া খুব দ্রুত ছড়াতে পারে।
ফ্রিজে সঠিক তাপমাত্রা সেট করা অত্যন্ত জরুরি। সাধারণভাবে ফ্রিজে ১ থেকে ৭ পর্যন্ত নম্বর দেওয়া থাকে টেম্পারেচার ডায়ালে।
মানে, যত বড় নম্বর হবে, তত বেশি ঠান্ডা হবে। যেমন- 1 = সবচেয়ে কম ঠান্ডা, 7 = সবচেয়ে বেশি ঠান্ডা। বর্ষাকালে সাধারণত 4 বা 5 নম্বরে রাখা উপযুক্ত, কারণ অতিরিক্ত ঠান্ডা করলে দুধ বা সবজির উপর বরফ জমতে পারে।
(Feed Source: news18.com)