Patna Shootout: রুম নম্বর ২০৯, পর পর সারি বেঁধে ঢুকল শুটার্স! সিনেমা বা সিরিজ নয়, পটনার গ্যাং ওয়ারের লাইভ ফুটেজ ভাইরাল

Patna Shootout: রুম নম্বর ২০৯, পর পর সারি বেঁধে ঢুকল শুটার্স! সিনেমা বা সিরিজ নয়, পটনার গ্যাং ওয়ারের লাইভ ফুটেজ ভাইরাল

বৃহস্পতিবার সকালের পটনার পরস হাসপাতালের ওই ফুটেজে দেখা যাচ্ছে, হাসপাতালের ঝাঁ চকচকে করিডর দিয়ে সার বেঁধে ২০৯ নম্বর ঘরে ঢুকছে শুটার্স৷ সারির একেবারে প্রথমে রয়েছে সাদা শার্ট পরা একজন৷ প্রথমে একেবারে ফিল্মি কায়দায় কোমরে প্যান্টের ভাঁজ থেকে বন্দুক বের করতে দেখা যায় তাকে৷

পটনা: সিনেমা-সিরিজ ফেল৷ CCTV-ই দেখাচ্ছে গ্যাং ওয়ারের জ্যান্ত ফুটেজ৷ বিহারের পটনার একটি হাসপাতালের ঘরে ঢুকে গুলি করে দিয়ে বেরিয়ে গেল একদল বন্দুকধারী৷ শেষের জন তো বেরলো রীতিমতো রোয়াব নিয়ে পুষ্পা স্টাইলে৷ বিহারের এই শ্যুট আউটের এই ভিডিও এখন ভাইরাল৷ এই ভিডিও প্রশ্ন তুলছে, তাহলে পড়শি রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছুই অবশিষ্ট নেই৷