রাজধানী এক্সপ্রেস এবার থামবে আগের চেয়ে বেশি! ছুটবে উত্তর-পূর্বেও! জেনে নিন কোন কোন রুটে

রাজধানী এক্সপ্রেস এবার থামবে আগের চেয়ে বেশি! ছুটবে উত্তর-পূর্বেও! জেনে নিন কোন কোন রুটে

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ডিফু স্টেশনে ১৭ জুলাই থেকে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ চালু করেছে। ডিফু ও সংলগ্ন অঞ্চলের জনসাধারণের উন্নত রেল সংযোগের জন্য এটি গুরুত্বপূর্ণ।

* উত্তরের রাজধানীর জন্য নয়া স্টপেজ

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ডিফু রেলওয়ে স্টেশনে ট্রেন নং. ১২৪২৪/১২৪২৩ (ডিব্রুগড় –নতুন দিল্লি – ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস-এর একটি নতুন স্টপেজ চালু করার কথা আনন্দের সাথে ঘোষণা করেছে। এই দীর্ঘ প্রতীক্ষিত স্টপেজ অসমের ডিফু এবং সংলগ্ন পাহাড়ি অঞ্চলের জনসাধারণের জন্য উন্নত রেল সংযোগের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রদান করা হয়েছে।