Actress Death: দীর্ঘদিন দেখা নেই অভিনেত্রীর! বাড়ির দরজা ভেঙে উদ্ধার পচাগলা দেহ, ময়নাতদন্তে…

Actress Death: দীর্ঘদিন দেখা নেই অভিনেত্রীর! বাড়ির দরজা ভেঙে উদ্ধার পচাগলা দেহ, ময়নাতদন্তে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের পর এবার জাপানে। বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন জাপানের বহুল পরিচিত অভিনেত্রী নাগিকো তোনো। বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তাঁর পচাগলা মরদেহ। বৃহস্পতিবার অভিনেত্রীর অফিশিয়াল ব্লগে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন অনুযায়ী, নাগিকো তোনোর প্রকৃত নাম আকিমি আওকি। গত ৩ জুলাই টোকিওর অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। এক পরিচিত ব্যক্তি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি অভিনেত্রীর সঙ্গে যোগাযাগ করতে পারছিলেন না। এই অবস্থায় তাঁর খোঁজ নেওয়ার জন্য তাঁর অ্যাপার্টমেন্টে যান ওই ব্যক্তি। পরে সেখানে পচা মরদেহ দেখতে পান।

পুলিস জানিয়েছে, মরদেহটি এতটাই পচে গেছে যে, এটি তারই কিনা সেটি স্পষ্ট ছিল না বলে মনে হয়েছিল। এ জন্য ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শনাক্তকরণে সম্ভবত কিছুটা সময় লাগবে। তবে কোনো ধরনের খারাপ কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে পুলিস। অভিনেত্রীর ব্লগের বিবৃতিতে বলা হয়েছে, নাগিকো তোনো তার পছন্দের বিড়ালের সঙ্গে পরিপূর্ণভাবে সময় কাটিয়েছেন। আশা করি আপনারা এই অনুভূতি বুঝতে পারবেন।

প্রতিবেশীর থেকে নানা কথা শোনা যাচ্ছে। অভিনেত্রী যে বিড়ালটি লালন-পালন করেছেন, সেটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। অভিনেত্রীর প্রতি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সমর্থনের জন্য পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। জাপানি এই অভিনেত্রী মাত্র ছয় বছর বয়সে অভিনয়ে অভিষেক শুরু করেন। তিনি ‘সুজুরান’ ও ‘আউট এক্স ডিলাক্স’সহ অনেক টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন।

(Feed Source: zeenews.com)