Bihar Voter List Revision Update: বিহারের ভোটার তালিকা থেকে বাদ গেল ৫২ লক্ষ নাম! দেশজোড়া বিতর্কের মাঝেই কী জানাল কমিশন?

Bihar Voter List Revision Update: বিহারের ভোটার তালিকা থেকে বাদ গেল ৫২ লক্ষ নাম! দেশজোড়া বিতর্কের মাঝেই কী জানাল কমিশন?

কোনও নামের অন্তর্ভুক্তি বা বাদ যাওয়া অথবা অন্য কোনও সংশোধনী নিয়ে সাধারণ মানুষের কারও কোনও আপত্তি থাকলে ১ সেপ্টেম্বর পর্যন্ত সেই সংক্রান্ত অভিযোগ জানানো যাবে৷

News18Bihar Voter List Revision Update: বিহারের ভোটার তালিকা থেকে বাদ গেল ৫২ লক্ষ নাম! দেশজোড়া বিতর্কের মাঝেই কী জানাল কমিশন?

বিহারে ভোটার তালিকা ঝাড়াই বাছাই করতে গিয়ে বাদ গিয়েছে ৫২ লক্ষ ভোটারের নাম৷ দেশ জুড়ে তুমুল বিতর্ক এবং বিরোধী পক্ষের বিক্ষোভের মধ্যেই এ কথা জানাল নির্বাচন কমিশন৷

কমিশন আরও জানিয়েছে, যে ৫২ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাঁদের মধ্যে ১৮ লক্ষ ভোটারই মৃত৷ তার পরেও তাঁদের নাম ভোটার তালিকায় ছিল৷ ২৬ লক্ষ ভোটার অন্য কোনও বিধানসভা এলাকায় গিয়ে বসবাস করছেন৷ আবার ৭ লক্ষ এমন ভোটারের নাম বাদ গিয়েছে, যাঁদের নাম দুটি জায়গায় ছিল৷

আগামী ১ অগাস্ট এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন৷ কমিশন আশ্বাস দিয়েছে, ১ অগাস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে তাতে কোনও নামের অন্তর্ভুক্তি বা বাদ যাওয়া অথবা অন্য কোনও সংশোধনী নিয়ে সাধারণ মানুষের কারও কোনও আপত্তি থাকলে ১ সেপ্টেম্বর পর্যন্ত সেই সংক্রান্ত অভিযোগ জানানো যাবে৷ ন্যায্য একজন ভোটারের নামও চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে না বলেও আশ্বস্ত করেছে কমিশন৷

কমিশন জানিয়েছে, নির্দিষ্ট ফর্ম পূরণ করে যাঁরাই জমা করেছেন, তাঁদের প্রত্যেকের নাম এই খসড়া ভোটার তালিকায় থাকবে৷ যাঁরা ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথি জমা দিতে পারেননি, তাঁরা সেই সমস্ত নথি জমা দিলেই তাঁদের নাম চূড়ান্ত তালিকাতেও থাকবে৷ আগামী ৩০ সেপ্টেম্বর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন৷ তার পরেও মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন পর্যন্ত নতুন ভোটাররা নিজেদের নাম তালিকায় সংযুক্ত করার আবেদন জানাতে পারবেন বলেও জানিয়েছে কমিশন৷

(Feed Source: news18.com)