
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আক্রান্তের সংখ্যায় এবার রীতিমতো ভয় ধরাচ্ছে করোনা (Corona)। করোনা (COVID-19) নিয়ে উদ্বেগজনক পরিসংখ্যান সামনে আসছে। গোটা দেশে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭৫৮ থেকে বেড়ে হল ৩৯৬১। প্রথম স্থানে কেরালা – ১৪০০ থেকে বেড়ে হল ১৪৩৫ জন। বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫ জন। দ্বিতীয় স্থানে – মহারাষ্ট্র ৪৮৫ থেকে বেড়ে হল ৫০৬। বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত বাড়ল ২১ জন।
২৪ ঘণ্টায় মৃতের মধ্যে রয়েছেন দিল্লি, কেরল, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের বাসিন্দা। একদিনে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে দিল্লিতে। তৃতীয় স্থানে – দিল্লি – ৪৩৬ থেকে বেড়ে হল ৪৮৩ জন আক্রান্ত। বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৭ জন। চতুর্থ স্থানে – গুজরাট ৩২০জন থেকে বেড়ে হল জন ৩৩৮। বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ জন।
৫ম স্থানে – রাজ্যে আরও চওড়া হল করোনার গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত ৪৪ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৩১ জন। ১৯ মে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ জন। ২৬ মে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২ জন। শেষ সাত দিনে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে আক্রান্তের সংখ্যা। এক সপ্তাহে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১৯ জন।
রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আক্রান্ত ৩১৯ জনের মধ্যে বেশিরভাগই বাড়িতে আইসোলেশনে রয়েছেন। যাদের কো-মরবিডিটি রয়েছে অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ষষ্ঠ স্থানে – কর্ণাটক, যেখানে ২৩৮ জন থেকে বেড়ে হল জন ২৫৩ জন। বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ জন। ৭ম স্থানে -তামিলনাড়ু, ১৮৯ জন আক্রান্ত বেড়ে হল ১৯৫ জন। বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ জন। অষ্টম স্থানে উত্তরপ্রদেশ – ১৪৯ জন আক্রান্ত থেকে বেড়ে হল ১৫৭ জন। বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ জন।
(Feed Source: zeenews.com)
