হাবড়ার দে পরিবারে এমন তিনজনের বিদেশ ভ্রমণের পাসপোর্ট আছে, পৃথিবীতে আর কারও নেই! কে সে জানেন?

হাবড়ার দে পরিবারে এমন তিনজনের বিদেশ ভ্রমণের পাসপোর্ট আছে, পৃথিবীতে আর কারও নেই! কে সে জানেন?

Indian Passport: টুটি ও ফ্রুটি দু’জনেই পার্সিয়ান প্রজাতির, আর নিলু দেশীয়। এদের দেখভালের জন্য রয়েছে নির্দিষ্ট রুটিন, নির্দিষ্ট খাবার, এমনকি পার্সিয়ান বিড়ালদের মানানসই পরিবেশ তৈরির জন্য এসির ব্যবস্থাও রয়েছে।

পাসপোর্ট

হাবড়া: বিড়ালের আবার পাসপোর্ট হয় শুনেছেন কখনও? হাবড়ার দে পরিবারে এমন তিনটি বিড়াল রয়েছে যাদের রয়েছে বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট। অবাক লাগলেও এটাই সত্যি। এই তিন বিড়াল টুটি-ফ্রুটি এবং নিলু। হাবড়ার সংগীতশিল্পী কেশব ও তার স্ত্রী অঙ্কিতা দে-র পরিবারেই যেন সযত্নে বড় হয়ে উঠছে এই তিন আদরের বিড়াল। টুটি ও ফ্রুটি দু’জনেই পার্সিয়ান প্রজাতির, আর নিলু দেশীয়। এদের দেখভালের জন্য রয়েছে নির্দিষ্ট রুটিন, নির্দিষ্ট খাবার, এমনকি পার্সিয়ান বিড়ালদের মানানসই পরিবেশ তৈরির জন্য এসির ব্যবস্থাও রয়েছে।

অঙ্কিতা দেবী নিজেই দেখভালের দায়িত্বে, পোষ্যদের খাবার থেকে শুরু করে ওষুধ, প্রতিদিনের যত্ন-সবই চলে ঘড়ির কাঁটা মেনে। তিনি জানান, নিলুকে আনা হয়েছিল সিকিমের ঠান্ডা পরিবেশ থেকে। তাই এখানকার গরম আবহাওয়ায় মানিয়ে নিতে তার জন্য আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের ব্যবস্থাও করেছেন দম্পতি। বয়স এখন প্রায় দুই বছর। বিদেশ ভ্রমণের জন্য প্রয়োজনীয় পাসপোর্ট তৈরি হলেও এখনও টুটি-ফ্রুটি-নিলুর আন্তর্জাতিক সফর হয়ে ওঠেনি সেভাবে।

Rudra Narayan Roy

(Feed Source: news18.com)