Bihar Shocker: চলন্ত অ্যাম্বুলেন্সেই চলল শরীরের ভো*গদখলের পালা… অজ্ঞান-অসুস্থ পরীক্ষার্থীকে গণধ*র্ষ*ণ! ভয়ংকর…

Bihar Shocker: চলন্ত অ্যাম্বুলেন্সেই চলল শরীরের ভো*গদখলের পালা… অজ্ঞান-অসুস্থ পরীক্ষার্থীকে গণধ*র্ষ*ণ! ভয়ংকর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হোমগার্ডের পরীক্ষা চলছিল। সেই পরীক্ষাতেই দৌড় প্রতিযোগিতার সময় অজ্ঞান হয়ে যান এক পরীক্ষার্থী। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই অ্যাম্বুলেন্সেই যেন তাঁর জন্য ‘অপেক্ষা’ করছিল আরও ভয়ংকর অভিজ্ঞতা। চলন্ত অ্যাম্বুলেন্সের মধ্যেই অজ্ঞান ওই পরীক্ষার্থীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে বিহারে। এই ঘটনায় গণধর্ষণের অভিযোগে ওই অ্যাম্বুলেন্স চালক ও টেকনিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিস। সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়। বিহারের বোধগয়া থানা এলাকার বিএমপি-৩ প্যারেড গ্রাউন্ডে চলছিল হোমগার্ড নিয়োগের পরীক্ষা। সেখানেই দৌড় প্রতিযোগিতার সময় অজ্ঞান হয়ে যান নির্যাতিতা পরীক্ষার্থী। এরপর অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গণধর্ষণের ঘটনাটি ঘটে।

তারপর মহিলা পরীক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করা হয়। এমনটাই জানিয়েছে পুলিস। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে গঠন করা হয়েছে SIT। বোধগয়া থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিস সুপার দ্রুত চার্জশিট দাখিল ও সুবিচারের আশ্বাস দিয়েছেন।

(Feed Source: zeenews.com)