গেট বা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট পাশ না করেও এমটেক পড়ার সুবর্ণ সুযোগ। বাংলার বিশ্ববিদ্যালয়ে এমনই সুযোগ রয়েছে ছাত্রছাত্রীদের জন্য।
প্রতীকী ছবি
কলকাতা: গেট বা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট পাশ না করেও এমটেক পড়ার সুবর্ণ সুযোগ। বাংলার বিশ্ববিদ্যালয়ে এমনই সুযোগ রয়েছে ছাত্রছাত্রীদের জন্য। ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মাস্টার অফ টেকনোলজি (এমটেক)-তে ভর্তির জন্য শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমটেক পড়া যাবে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ না হলেও ভর্তি হতে পারবেন আগ্রহীরা। ২০২৫-২০২৭ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা (ফিজিক্স) বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৬ অগাস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। পাশাপাশি আবেদনমূল্য ৪৫০ টাকা জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।
(Feed Source: news18.com)