ফ্যাটি লিভার ও হেপাটাইটিস কি একে অপরের সঙ্গে যুক্ত? HT বাংলায় আলোচনায় চিকিৎসক

ফ্যাটি লিভার ও হেপাটাইটিস কি একে অপরের সঙ্গে যুক্ত? HT বাংলায় আলোচনায় চিকিৎসক

ফ্যাটি লিভারের সমস্যা এখন ঘরে ঘরে। অবার এই লিভারেরই আরেকটি রোগ হল হেপাটাইটিস। হেপাটাইটিস এ, বি ও সি তিনরকমের হয়ে থাকে। এই তিন ধরনের হেপাটাইটিসের জেরে লিভার নষ্ট হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে‌। কিন্তু ফ্যাটি লিভার থাকলে কি হেপাটাইটিসের আশঙ্কা বেড়ে যায়? ফ্যাটি লিভার থাকলে হেপাটাইটিস থেকে লিভারের ক্ষতি আরও বাড়ে? ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে উপলক্ষে সম্প্রতি এই বিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলার কথা বললেন চিকিৎসক সুজিত চৌধুরী (মেডিকেল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট, হেড অব দ্য ডিপার্টমেন্ট, মণিপাল হাসপাতাল ব্রডওয়ে)।

ফ্যাটি লিভার ও হেপাটাইটিস কি পরস্পরের সঙ্গে সম্পর্কিত?

চিকিৎসক সুজিত চৌধুরীর কথায়, ‘ফ্যাটি লিভার একটি আলাদা সমস্যা। হেপাটাইটিস একটি আলাদা সমস্যা। ফ্যাটি লিভার রোগে মেদ জমে লিভারের মধ্যে। অন্যদিকে হেপাটাইটিস এ হল লিভারের প্রদাহ বা ইনফ্লেমেশন। ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে মূলত উদযাপন করা হয় ভাইরাল হেপাটাইটিসের ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করার জন্য। তবে লিভারের দুটি রোগ একসঙ্গে, লিভার দ্রুত নষ্ট হয়ে যেতে থাকে। যার ফলে প্রাণসংশয় হয়। ফ্যাটি লিভার আদতে একটা মেটাবলিক রোগ। শরীর মেটাবলিজম কমে গেলে এই সমস্যার উদ্ভব হয়। অন্যদিকে লিভারে কোনও ভাইরাসের সংক্রমণে হলে হেপাটাইটিস হয়।’

ভাইরাল হেপাটাইটিস রোগী কি বাড়ছে?

চিকিৎসের কথায়, ‘ এই রোগের রোগীর সংখ্যা এখনও যথেষ্ট পরিমাণে বর্তমান। হেপাটাইটিস দুই প্রকার। একটা অ্যাকিউট অন্যটা ক্রনিক। ক্রনিক হেপাটাইটিসের মধ্যে হেপাটাইটিস বি ও সি পড়ে। এই দুটো হেপাটাইটিসের জন্য রোগীর মৃত্যুহার অনেকটা বেশি। সারা বিশ্বে এই নিয়ে তাই চিকিৎসকরা সরব। হেপাটাইটিসের কারণে ক্যানসারসহ অন্যান্য চিকিৎসার সময় রোগীর শরীরে জটিলতা দেখা দিতে পারে। লিভার সিরোসিস হয়ে অনেকে মারা যান। তাই হেপাটাইটিস নিয়ন্ত্রণে রাখা গেলে লিভারের গুরুতর সমস্যা অনেকটাই এড়ানো যায়।’

(Feed Source: hindustantimes.com)