
এটা কি ভারত? গোয়ায় গিয়ে এমনই বিস্ময়কর প্রশ্ন করলেন এক ব্রিটিশ ইউটিউবার যুগল। ‘ট্রাভেল উইথ টি ক্রসসেস’ নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে লিয়াম এবং ড্যানি ক্রসের। তাঁরা বিভিন্ন দেশে-বিদেশে ভ্রমণ এবং সেখানকার মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন তাঁদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সম্প্রতি তাঁরা গোয়ার একটি স্টোরে তাঁদের শপিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। যা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই যুগল গোয়ার ওই তিনটি পোশাক নিয়ে চেঞ্জিং রুমে ঢুকেছেন। সেখানে প্রবেশ করেই হতবাক হয়ে যান তাঁরা। কারণ সেখানে ছিল লাগানো ছিল স্মার্ট মিরর। যা তাঁদের পোশাক নির্বাচন এবং স্টাইলের ক্ষেত্রে সহায়তা করছে। স্ক্রিনে লিয়ামের হাতে থাকা তিনটি পোশাকের সঠিক সাইজ ভেসে ওঠে। আর দৃশ্য দেখে ওই ব্রিটিশ যুগল এতটাই বিস্মিত হয়ে যান যে, ভারতে এমন কিছু আশা করেননি বলে মন্তব্য করেন বসেন তাঁরা। একই সঙ্গে দক্ষিণ গোয়ার আজোর্ট স্টোরের প্রশংসা করে তাঁরা বলেন, ‘এটা দারুন? ভারত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে।’ আর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেও ওই যুগল ভূয়সী প্রশংসা করেছেন গোয়ার হাই-টেক চেঞ্জিং রুমের। তাঁরা জানান, এটা দুবাইতে নয়, এটা লন্ডনে নয়, এটা নিউ ইয়র্কে নয়। এটা ভারত। আমি দুঃখিত কিন্তু ভারত! এটা ওয়েলসে কেনাকাটার চেয়ে ভালো!!
গোয়ায় লিয়াম এবং ড্যানি ক্রসের এই অভিজ্ঞতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।কারণ, এই ধরনের প্রযুক্তি সাধারণত উন্নত দেশগুলিতে দেখা যায়, এবং গোয়ায় এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে কেনাকাটার অভিজ্ঞতা অনেকের জন্য নতুন এবং আকর্ষণীয়।লিয়াম এবং ড্যানি ক্রসের এই ভিডিওটি ভারতীয় নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে । অনেকে এই ঘটনাকে ভারতীয় প্রযুক্তির উন্নতির একটি উদাহরণ হিসেবে দেখছেন। আবার অনেকে এটিকে ভারতের পর্যটনের ইতিবাচক দিক হিসেবেও বিবেচনা করছেন।
(Feed Source: hindustantimes.com)
