
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১১-র পর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প দেখল বিশ্ব (Russia Earthquake Tsunami Hits)। গত বুধবার ভোর ৪টে ৫১ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে আঘাত হানে ভূমিকম্প। আভাচা বে নামে এক শহরে ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর ৭.৫ মাত্রার আফটার শকও হয় বলে খবর। ভূমিকম্পের পরই সঙ্গে সঙ্গে আছড়ে পড়েছে সুনামি। এখনও পর্যন্ত প্রায় ২৩০০ প্রাণ চলে গিয়েছে! তাতে কী হয়েছে! ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) যুদ্ধের (Russia Ukraine War) খেলায় রত…
বড় লক্ষ্যে রাশিয়া
শীতের আগেই পুতিন ইউক্রেনের বিরাট অংশ দখলে নেওয়ার পরিকল্পনা করছেন। আর সেই লক্ষ্যে একেবারে অবিচল তিনি। ইউক্রেনের রাজধানী কিভে হামলা চালিয়েছে রুশবাহিনী। জাপোরিঝিয়া, খারকিভ, ওডেসার মতো এলাকাতেও রাশিয়া হামলা চালিয়েছে। সুমি ওল্ডবাস্ট প্রদেশে একটি অসামরিক যাত্রিবাহী বাস উড়িয়ে দেওয়ার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে। আর এবার ইউক্রেনের ৭৩ শহরে গ্লাইড বোমা ও ব্যালিস্টিক মিসাইল বর্ষণ করল রাশিয়া! দেখতে গেলে তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে মস্কো-কিভ আলোচনা মুলতুবি হয়ে যাওয়ার পরই নতুন করে পুতিনের সেনা ভলোদিমির জেলেনস্কির দেশকে টার্গেট করেছে।
বাদ গেল না হাসপাতাল
মধ্য ইউক্রেনের ডিনিপ্রো অঞ্চলে, রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলি একটি তিনতলা ভবন আংশিকভাবে ধ্বংস করেছে। প্রসূতি হাসপাতাল এবং হাসপাতালের ওয়ার্ডেও চলেছে হামলা। এক ২৩ বছর বয়সী গর্ভবতী মহিলা-সহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এবং এই অঞ্চলের অন্যত্র আরও দু’জন নিহত হয়েছেন। জেলেনস্কি বলেছেন যে, সারা দেশে রাতারাতি রাশিয়া হামলা চালিয়েছে ৭৩টি শহর এবং গ্রামে আঘাত করেছে। জেলেনস্কি টেলিগ্রামে বলেছন, ‘এগুলি সচেতন ভাবেই ইচ্ছাকৃত হামলা ছিল। কোনও দুর্ঘটনাজনিত নয়।’
রাশিয়ার অবিরাম স্ট্রাইক!
ইউক্রেন জানিয়েছে যে, তাদের অসামরিক এলাকায় রাশিয়ার অবিরাম হামলায় দেশজুড়ে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, যদি রাশিয়া যুদ্ধ বন্ধ না করে, তাহলে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করবেন এবং শুল্ক আরোপ করবেন। ইউক্রেন বলছে যে, তাদের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলের এক কারাগারে ৪টি শক্তিশালী রাশিয়ান গ্লাইড বোমা হামলায় কমপক্ষে ১৬ জন বন্দি নিহত হয়েছেন এবং ৯০ জনেরও বেশি আহত!
গ্লাইড বোমা-ড্রোন-মিসাইল
ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে যে, রাশিয়া রাতারাতি ইউক্রেনে দুটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৭টি শাহেদ-টাইপ স্ট্রাইক ড্রোন এবং ডেকয় নিক্ষেপ করেছে। বলা হয়েছে যে, ৩২টি শাহেদ ড্রোন ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা নিস্ক্রিয় করে দিয়েছে। ইউক্রেনের স্টেট ক্রিমিনাল এক্সিকিউটিভ সার্ভিসের মতে, গত সোমবার মধ্যরাতের দিকে রাশিয়ার আক্রমণে বিলেনকিভস্কা সংশোধনাগারে গ্লাইড বোমা আঘাত হেনেছে। বোমাগুলিতে ৩,০০০ কিলোগ্রাম (৬,৬০০ পাউন্ড) পর্যন্ত বিস্ফোরক থাকে। কমপক্ষে ৪২ জন বন্দিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এবং একজন কর্মী সহ আরও ৪০ জন বিভিন্নভাবে আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ডাইনিং হল ধ্বংস হয়েছে। প্রশাসনিক ও কোয়ারেন্টাইন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে
ইউক্রেন দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে
রাশিয়ার হামলার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেন নিজস্ব দূরপাল্লার ড্রোন প্রযুক্তি তৈরি করেছে। রাশিয়ার তেল ডিপো, অস্ত্র কারখানায় যা আঘাত করেছে এবং বাণিজ্যিক ফ্লাইটও ব্যাহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতারাতি বেশ কয়েকটি অঞ্চলে ৭৪টি ইউক্রেনীয় ড্রোন মাটিতে নামিয়েছে, যার মধ্যে ব্রায়ানস্ক অঞ্চলে ৪৩টি রয়েছে। রোস্তভ অঞ্চলের প্রধান ইউরি স্লিউসার বলেছেন যে, সালস্ক শহরের এক ব্যক্তি ড্রোন হামলায় নিহত হয়েছেন। যার ফলে সালস্ক রেলওয়ে স্টেশনে আগুন লেগেছে। কর্মকর্তারা জানিয়েছেন যে সালস্ক স্টেশনে একটি মালবাহী ট্রেনে আগুন লেগেছে এবং সালস্ক হয়ে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণে একটি যাত্রীবাহী ট্রেনের দুটি বগির জানালা ভেঙে গেছে এবং যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্প বলেছেন যে, তিনি পুতিনকে তিন বছরের যুদ্ধের পর ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করার জন্য ১০ দিন সময় দিচ্ছেন, যা দু’সপ্তাহ আগে তিনি ৫০ দিনের সময়সীমা দিয়েছিলেন। এই পদক্ষেপের অর্থ হল ট্রাম্প চান আগামী ৮ অগস্টের মধ্যে শান্তি প্রচেষ্টায় অগ্রগতি করতে হবে। যুদ্ধ শেষ করার কথা বলার জন্য কিন্তু ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের উপর বোমাবর্ষণ অব্যাহত রাখার জন্য ট্রাম্প বারবার পুতিনকে তিরস্কার করেছেন। কিন্তু ক্রেমলিন তার কৌশল পরিবর্তন করেনি। স্কটল্যান্ড সফরের সময় ট্রাম্প বলেছেন, ‘আমি রাষ্ট্রপতি পুতিনের উপর হতাশ’! ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে, ইউক্রেনে তার লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ রাশিয়াj যদিও তিনি জুড়ে দিয়েছেন যে, মস্কো ট্রাম্পের ঘোষণা মাথায় রেখেছে এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
(Feed Source: zeenews.com)
