অতিবৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে আরামবাগে মূল সড়কে জল থৈ থৈ অবস্থা!

অতিবৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে আরামবাগে মূল সড়কে জল থৈ থৈ অবস্থা!

অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে আরামবাগে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ দিন সকাল থেকে আরামবাগ-কলকাতা মূল সড়কে জল উঠে এসেছে। গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়ে জল বয়ে যাওয়ায় যানবাহন চলাচলে আরও ঝুঁকি বেড়েছে।

মূল সড়কেও জল থৈ থৈ অবস্থা

শুভদীপ ঘোষ: আরামবাগ: অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে আরামবাগে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ দিন সকাল থেকে আরামবাগ-কলকাতা মূল সড়কে জল উঠে এসেছে। গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়ে জল বয়ে যাওয়ায় যানবাহন চলাচলে আরও ঝুঁকি বেড়েছে। এরপর জল আরও বাড়লে যান চলাচল বন্ধের আশঙ্কা রয়েছে। এছাড়া আরামবাগের চারটি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায়। নতুন করে আরও বহু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে।