Boyfriend Girlfriend M*urd*er Case: থেঁতলানো মুখ, ছেঁড়া জামাকাপড়, র*ক্তাক্ত শরীর! প্রেমিকার ছোট্ট প্রশ্নে মাথা আগুন…! তারপর যা ঘটালেন প্রেমিক, ভয়ঙ্কর

Boyfriend Girlfriend M*urd*er Case: থেঁতলানো মুখ, ছেঁড়া জামাকাপড়, র*ক্তাক্ত শরীর! প্রেমিকার ছোট্ট প্রশ্নে মাথা আগুন…! তারপর যা ঘটালেন প্রেমিক, ভয়ঙ্কর

Boyfriend Girlfriend M*urd*er Case: রাগের মাথায় দীপক সাধনাকে ফ্ল্যাটের ছ’তলার বারান্দা নিয়ে গিয়ে, সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সাধনা সপাটে উপর থকে নিচের রাস্তায় পড়ে প্রাণ হারান। তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়।

প্রেমিক, প্রেমিকার তর্ক। ছবিঃ এআই।

দিল্লি: দিল্লির নারেলা থেকে একটি হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে। ৩২ বছর বয়সী ইঞ্জিনিয়ার দীপক, ২৭ বছর বয়সী বান্ধবী সাধনা সিংয়ের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে, যা জানলে অবাক হয়ে যাবেন যে কেউ। দীপক এবং সাধনার দেখা হয় নয়ডায়, সেখানে দু’জন একসঙ্গেই থাকতেন। দীপক নয়ডার একটি সংস্থায় কাজ করতেন এবং সাধনা হরিয়ানার ফরিদাবাদে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছিলেন। সম্প্রতি, দীপক দিল্লির কোন্ডলিতে কাজ শুরু করেন এবং চাকরি পরিবর্তনের পরে নারেলার একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন। সাধনা প্রায়ই তাঁর ফ্ল্যাটে দেখা করতে আসতেন।