
সম্প্রতি বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের বিরুদ্ধে পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। এই বিষয় নিয়ে নাকি অভিনেতাকে সতর্ক করে ফেডারেশন অফ ওয়েস্টার্ন সিনে এমপ্লয়িজ। ঠিক কী ঘটেছে?
জানা গিয়েছে, আমেরিকায় আগামী ১৫ আগস্ট নাকি স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল কার্তিকের। এই অনুষ্ঠান যে রেস্তোরাঁয় হওয়ার কথা ছিল, সেটি একজন পাকিস্তানি বাসিন্দার মালিকাধীন। অনুষ্ঠানটির নাম ‘জশন এ আজাদি’। এই খবর পাওয়ার পরেই অভিনেতাকে সাবধান করা হয় সিনে সংগঠনের তরফ থেকে।
অভিনেতাকে যে চিঠিটি পাঠানো হয় সেখানে লেখা হয়, ‘আমাদের কাছে সম্প্রতি খবর এসেছে, আপনি আমেরিকার ইউস্টনে ভারতের স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠান যোগ দিতে চলেছেন। এটি একটি স্পর্শকাতর বিষয়। আপনি অত্যন্ত দায়িত্ববান একজন শিল্পী। প্রচুর অনুরাগী আপনার। আপনাকে আমরা জানাতে চাই যে রেস্তোরাঁয় আপনি এই অনুষ্ঠানটি যোগ দিতে চলেছেন, সেটি একজন পাকিস্তানি নাগরিকের রেস্তোরাঁ। তাই দয়া করে এই অনুষ্ঠানে আপনি যোগদান করবেন না।’
তবে এই ব্যাপারটি নিয়ে এত শোরগোল তৈরি হলেও অভিনেতার নাকি এমন কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনও পরিকল্পনাই ছিল না। খবরটি ছড়িয়ে পড়ার পর কার্তিকের সহযোগী দলের তরফ থেকে সংশ্লিষ্ট অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এমন ভুয়ো খবর ছড়াতে মানা করা হয়।
উল্লেখ্য, কার্তিক ছাড়াও এই অনুষ্ঠানে নাকি যোগ দেওয়ার কথা আতিফ আসলামের। তবে গায়কের আদৌ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা কী না, সেটা জানা যায়নি।
(Feed Source: hindustantimes.com)
